Aksahy Miscellaneous 

অক্ষয়ের কাজে প্ৰত্যাবর্তন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ অক্ষয় কুমার বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এখন সবচেয়ে বেশি ছবি নিয়ে কাজ করছেন।কোন ছবি কবে প্রকাশিত হবে তাই নিয়ে প্রযোজকদের হিমশিম খাওয়ার অবস্থা।লকডাউনের ফলে তাঁর ‘লক্ষী বোম্ব’, ‘সূর্যবংশী’ ছবির মুক্তি আটকে যায়।প্রথম ছবিটির ভার্চুয়াল রিলিজ হবে বলেও শোনা যাচ্ছে।লকডাউনের পরবর্তী পর্যায়ে কোন ছবি তিনি আগে করবেন তা নিয়ে জল্পনা চলছে।এরই মধ্যে ধীরে ধীরে বলিউডের কাজ শুরু হচ্ছে।শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।’বেলবটম’ ছায়াছবির শুটিং এর জন্য জুলাই মাসে লন্ডন যাওয়ার কথা চলছে।তাঁর ঘনিষ্ট-মহল সূত্রে জানা যায়, ছবির কাজ ঠিকমত চললে জানুয়ারিতে তা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Read More
Farmer-3 Miscellaneous 

“আম্ফান” ক্ষয়-ক্ষতির হিসেব ও ক্ষতিপূরণ বন্টনের কাজ চলছে

রাজ্যের কৃষি দপ্তরের ব্যস্ততা তুঙ্গে। আম্ফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর ক্ষয়-ক্ষতির হিসেব ও ক্ষতিপূরণ বন্টনের কাজ চলছে। সূত্রের খবর, এককালীন সাহায্য যেমন রয়েছে। তেমনি চলছে বাংলা শস্য বিমার টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া।

Read More
GRSE Miscellaneous 

নজরদারি ও যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে গার্ডেনরিচে

চলতি বছরে ১৮টি নজরদারি ও যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে গার্ডেনরিচে। সূত্রের খবর, গত ২০১৯-২০ অর্থবর্ষে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ গার্ডেনরিচশিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ৪টি জাহাজ তৈরি করেছে।

Read More
Nonajal Miscellaneous 

বিধ্বস্ত সুন্দরবনে নোনাজল রুখতে প্রয়াস প্রশাসনের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফান ও তার পরবর্তী পর্যায়ে ভরা কোটালের জেরে বিধ্বস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।বাঁধ ভেঙে চাষের জমি ও পুকুর নোনা জলে ভরে গিয়েছে।সূত্রের খবর, এরফলে ৪৮০০ হেক্টর চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।পাশাপাশি বহু পুকুরের মাছ মারা গিয়েছে।কৃষি দপ্তর সূত্রের আরও খবর, কুলতলি ব্লকের বহু গ্রাম ও মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রামপঞ্চায়েত এলাকায় নোনা জল ঢুকে যায়। মাটির সঙ্গে এই জল মিশে গিয়ে চাষের জমিকে অনুর্বর করে দেবে বলে, স্থানীয় কৃষকরা মনে করছেন।সেই কারণে সেচ দপ্তরের পাম্প ব্যবহার করে বিভিন্ন এলাকার জল নিষ্কাশন করা হচ্ছে। পরে জমি থেকে নুন জমে যাওয়া মাটি…

Read More
Dakshineswar Mandir Miscellaneous 

দক্ষিণেশ্বর মন্দির খোলার ঘোষণা আগামীকাল

দক্ষিণেশ্বর মন্দির খোলার তৎপরতা শুরু। সূত্রের খবর, ভক্ত ও দর্শনার্থীদের জন্য কবে মন্দির খোলা হবে, তার ঘোষণা হবে আগামীকাল। উল্লেখ্য, স্বাস্থ্যবিধির বিষয়টি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ।

Read More
Kapil Munir Mandir Miscellaneous 

কপিল মুনির মন্দির খুলতেই বিধি মেনে ভক্তদের ভিড়

কপিল মুনির মন্দির খুলে গেল। সোমবার মন্দিরের মোহন্ত দরজা উন্মুক্ত করলেন। স্থানীয় সূত্রের খবর, ৭৩ দিনের মাথায় এই মন্দির খোলা হল।

Read More
Assam-Police Police/Defence State Government 

অসম সরকারে ৪৫১ কনস্টেবল/ গার্ডম্যান নিচ্ছে

কনস্টেবল/ গার্ডম্যান (গ্রেড-৩) পদে ৪৫১ জনকে নিচ্ছে অসম সরকারের সিভিল ডিফেন্স ও হোম গার্ড ডিরেক্টরেটের অধীনে।

Read More
SOCIAL PENSION Miscellaneous 

লকডাউনে সামাজিক পেনশন যোজনায় রাজ্যের বরাদ্দ ৮৫০ কোটি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ১জুন থেকে শুরু হয়ে গিয়েছে আনলক ওয়ান।ধীরে ধীরে খুলছে সরকারি ও বেসরকারি অফিস-কাছারি।লকডাউনের প্রবল ধাক্কা সামলে অর্থনীতির চাকা ঘোরানোর চেষ্টায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে।ইতিমধ্যে সামাজিক পেনশন প্রকল্পে গরিব, তফসিলি জাতি-উপজাতিদের জন্য এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে।এরজন্য আটশো পঞ্চাশ কোটি বরাদ্দ করা হয়েছে।এছাড়াও লজিস্টিক হাব তৈরি ও আধুনিকীকরণের জন্য বিশ্বব্যাঙ্ক থেকে ১০৫০ কোটি টাকার ঋণ গ্রহণের প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রিসভা মঞ্জুর করেছে করেছে বলে জানা যায়।

Read More
online class Miscellaneous 

অনলাইন ক্লাস সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে এবার শিক্ষকমহলকে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ শিক্ষকমহলের জন্য কেন্দ্রের নয়া নির্দেশিকা আসতে চলেছে।কোভিড চলে গেলেও, তার রেশ থাকবে বহুদিন, এমনটাই আন্দাজ করছেন বিশেষজ্ঞমহল।এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাদের পড়ানোর নতুন চিন্তা-ভাবনা চলছে।অনলাইন ক্লাস কিভাবে করাতে হবে, তার জন্য প্রায় ৪০০ পাতার একটি নিয়ম-বিধি প্রকাশ করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এন সি আর টি )। এই সবের জন্য শিক্ষকদের অবশ্যই স্কাইপি, টুইটার, ইন্সট্রাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। করোনা আবহে দেশজুড়ে কেন্দ্রের এই নতুন নীতি রূপায়িত হতে পারে।করোনা পরবর্তী পরিস্থিতিতে স্কুলে গিয়ে শিক্ষালাভই একমাত্র উপায়…

Read More
Sagar Block Miscellaneous 

ভেসেল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে সাগরের বাসিন্দারা

“আম্ফান”-এর এক পক্ষকাল অতিক্রান্ত। মূল ভূ-খণ্ডের সঙ্গে এখনও সাগরদ্বীপের যোগাযোগ বিচ্ছিন্ন। সূত্রের খবর, ঝড় ও মুড়িগঙ্গার জলোচ্ছ্বাসে বিধ্বস্ত সাগরের কচুবেড়িয়া জেটিঘাটের ১ নম্বর জেটি।

Read More