কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি

Coal India

ম্যানেজমেন্ট ট্রেনি (মাইনিং) পদে ২৭৬ জনকে নিচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল), কর্পোরেট সদর দপ্তর, কলকাতা। নিয়োগ হবে মাইনিং ডিসিপ্লিনে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

অন্তত ৬০ (তফশিলি হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর বা সমতুল সিজিপিএ নিয়ে পাশ করা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ৩০ এপ্রিল তারিখের হিসেবে বয়স ৩০ বছরের মধ্যে।

প্রথমে ১ বছরের ট্রেনিং-কাম প্রবেশন। তখন পারিশ্রমিক মাসে ৬০,০০০ টাকা। সফল ট্রেনিং/ প্রবেশন শেষে ই-১ গ্রেড অফিসার পদে স্থায়ীভাবে নিয়োগ হলে মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। বেসিক পে ৬০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং -২০২৫ -এর স্কোর/ নম্বর এবং শূন্যপদের ভিত্তিতে। গেট-২০২৫ স্কোর –এর ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে।

সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি ১,০০০ টাকা। সঙ্গে জিএসটি আরও ১৮০ টাকা। তফশিলি/ সিআইএল এবং সংস্থার সাবসিডিয়ারি কোম্পানিগুলোর কর্মচারীদের ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।

আবেদন করবেন অনলাইনে www.coalindia.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশনে গিয়ে, ৭ জুন, ২০২৬ তারিখ, সন্ধ্যে ৬টার মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং ০১/২০২৬. আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *