National Thermal Power CorporationCentral Government 

ন্যাশনাল থার্মাল পাওয়ারে নিয়োগ

ডেপুটি ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল) এবং ডেপুটি ম্যানেজার (সি অ্যান্ড আই) পদে ১৩৫ জনকে নিচ্ছে ন্যাশনাল থার্মাল কর্পোরেশন লিমিটেডে (এনটিপিসি)। এটি ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন। কাজ করতে হবে এনটিপিসি-র যে কোনও স্টেশন/ প্রজেক্ট/ জেভি/ সাবসিডিয়ারিতে।

ব্যাকলগ সহ মোট শূন্যপদ ১৩৫টি। এরমধ্যে- ডেপুটি ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল) (ই-৪ গ্রেড): শূন্যপদ ৪০টি (অসং ১৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১০, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৪)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সের স্বীকৃত বি.ই./ বি.টেক. ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে (থাকলে, ট্রেনিং পিরিয়ড সহ) পাওয়ার সেক্টরে, অপারেশন/ মেন্টেন্যান্স/ কমিশনিং/ ইরেকশন/ ইঞ্জিনিয়ারিং/ এনার্জি এফিসিয়েন্সি/ প্রোজেক্ট ম্যানেজমেন্ট/ ফিল্ড কোয়ালিটি অথবা এগুলোর যে কোনও সংমিশ্রণে অন্তত ১০ বছরের সংশ্লিষ্ট এক্সিকিউটিভ অভিজ্ঞতা থাকা চাই।

ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল) (ই-৪ গ্রেড): শূন্যপদ ৫৫টি (অসং ২১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৮, ওবিসি ১৪, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৫)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ প্রোডাকশনের স্বীকৃত বি.ই./ বি.টেক. ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে (থাকলে, ট্রেনিং পিরিয়ড সহ) পাওয়ার সেক্টরে, অপারেশন/ মেন্টেন্যান্স/ কমিশনিং/ ইরেকশন/ ইঞ্জিনিয়ারিং/ এনার্জি এফিসিয়েন্সি/ প্রোজেক্ট ম্যানেজমেন্ট/ ফিল্ড কোয়ালিটি অথবা এগুলোর যে কোনও সংমিশ্রণে অন্তত ১০ বছরের সংশ্লিষ্ট এক্সিকিউটিভ অভিজ্ঞতা থাকা চাই।

ডেপুটি ম্যানেজার (সি অ্যান্ড আই) (ই-৪ গ্রেড): শূন্যপদ ৪০টি (অসং ১৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৫, ওবিসি ১০, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৪)। পদগুলিতে প্রতিবন্ধীরাও আবেদনের যোগ্য। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ প্রোডাকশনের স্বীকৃত বি.ই./ বি.টেক. ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে (থাকলে, ট্রেনিং পিরিয়ড সহ) পাওয়ার সেক্টরে, অপারেশন/ মেন্টেন্যান্স/ কমিশনিং/ ইরেকশন/ ইঞ্জিনিয়ারিং/ এনার্জি এফিসিয়েন্সি/ প্রোজেক্ট ম্যানেজমেন্ট/ ফিল্ড কোয়ালিটি অথবা এগুলোর যে কোনও সংমিশ্রণে অন্তত ১০ বছরের সংশ্লিষ্ট এক্সিকিউটিভ অভিজ্ঞতা থাকা চাই।

ওপরে উল্লেখিত ১০ বছরের পোস্ট-কোয়ালিফিকেশন এক্সিকিউটিভ অভিজ্ঞতার মধ্যে (প্রশিক্ষণ/ট্রেইনি পিরিয়ড সহ, যদি থাকে) এক্সিকিউটিভ ক্যাডারে, বর্তমানে যাঁরা সরকারি/ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কাজ করছেন তাঁদের ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা বা তার বেশি (০১-০১-২০২৭ থেকে কার্যকর NTPC-এর E-3 গ্রেড বা তার উপরের IDA পে স্কেল) বা সমমানের স্কেলে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ধরনের প্রার্থীদেরও আবেদন করার সময় তাঁদের নিয়োগকর্তার কাছ থেকে নেওয়া নো অবজেকশন সার্টিফিকেট দাখিল করতে হবে। নিয়োগের আগে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। ৩টি শাখার ডেপুটি ম্যানেজার পদের প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার হিসেব করতে হবে ২৬ আগস্ট, ২০২৬ তারিখের হিসেবে।

নিয়োগ হবে ই-৪ গ্রেড লেভেলে। ওই গ্রেডে মাইনে ৭০,০০০ – ২,০০,০০০ টাকা।

অফলাইনে পে-ইন-স্পিপের মাধ্যমে ফি দেবেন, নতুন দিল্লির সিএজি শাখায় (ব্রাঞ্চ কোড ০০৯৯৬) বিশেষভাবে খোলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 30987919993. অ্যাকাউন্ট নম্বরে। অন্যদিকে, অনলাইনে ফি দেবেন নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড –এর সাহায্যে অনলাইন ফর্মের সাথে।

প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই, লিখিত/ কম্পিউটার বেসড টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ অথবা ওপরের পদ্ধতিগুলোর একটি সংমিশ্রণে।

আবেদনের ফি বাবদ সাধারণ/ ইডব্লিউএস/ ওবিসি প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ এক্স সার্ভিসম্যান/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।

অনলাইন আবেদন করার সময় নাম এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে দশম শ্রেণির সার্টিফিকেট/ মার্কশিট ও প্যান কার্ড, বি.ই./ বি.টেক. ডিগ্রির (ফাইনাল/ প্রভিশনাল) সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিংয়ের থোক মার্কশিট/ ট্রান্সক্রিপ্ট অথবা সব সেমিস্টারের মার্কিশিটগুলি, সিজিপিএ/ সিজিপিআই/ ডিজিপিএ/ সিজিআই/ সিপিআই ইত্যাদির মার্কশিট কনভারশন ফর্মূলা, কাস্ট/ প্রতিবন্ধকতা সার্টিফিকেট, (ইডব্লিউএস হলে) বর্তমান বছরের আয় ও সম্পদের সার্টিফিকেট, কর্মরত হলে – বৈধ নো অবজেকশন সার্টিফিকেট, পে-স্কেল সার্কুলার/ ম্যাট্রিক্স, ইত্যাদি আপলোড করতে হবে।

আবেদন করবেন www.careers.ntpc.co.in ওয়েবসাইট অথবা www.ntpc.co.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে, ২৬ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি থাকা চাই। অনলাইন দরখাস্ত পূরণ করবেন ব্যক্তিগত, শিক্ষাগত এবং অভিজ্ঞতার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে। এরপর প্রমাণপত্র আপলোড করবেন। এরপর অনলাইনে বা অফলাইনে ফি দেবেন। অনলাইন আবেদন করা হয়ে গেলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন স্লিপের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে কাজে লাগবে। কোনও প্রমাণপত্র/ কপি ডাকে পাঠানোর প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি নং ১০/ ২০২৬। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment