স্টেট ব্যাঙ্কে ৬০৫ স্পেশ্যালিস্ট অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার, এক্সিকিউটিভ, ইনভেস্টমেন্ট অফিসার সহ বিভিন্ন পদে ৬০৫ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বিভাগে।
(বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2021-22/15) ম্যানেজার (মার্কেটিং): শূন্যপদ ১২টি। ডেপুটি ম্যানেজার (মার্কেটিং): শূন্যপদ ২৬টি। এমবিএ অথবা মার্কেটিং/ ফিন্যান্সে স্পেশ্যালাইজেশন সহ পিজিডিবিএম হতে হবে। সঙ্গে ম্যানেজার পদের ক্ষেত্রে ৫ এবং ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ম্যানেজার পদের ক্ষেত্রে মাইনে ৬৩,৮৪০ – ৭৮,২৩০ টাকা ও বয়স ৪০ বছর এবং ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে মাইনে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা এবং বয়স ৩৫ বছর।
( বিজ্ঞপ্তি নং: CRPD/SCO-WEALTH/2021-22/17) রিলেশনশিপ ম্যানেজার: শূন্যপদ ৩১৪টি। রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড): শূন্যপদ ২০টি। কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ: শূন্যপদ ২১৭টি। ইনভেস্টমেন্ট অফিসার: শূন্যপদ ১২টি। সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড): শূন্যপদ ২টি। সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট): শূন্যপদ ২টি।
রিলেশনশিপ ম্যানেজার পদের ক্ষেত্রে– গ্র্যাজুয়েট ও সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ২৩ থেকে ৩৫ বছর। রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) পদের ক্ষেত্রে– গ্র্যাজুয়েট ও সঙ্গে ৮ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮ থেকে ৪০ বছর। কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে–গ্র্যাজুয়েট ও সঙ্গে অভিজ্ঞতা এবং দুই চাকা গাড়ির লাইসেন্স। বয়স ২০ থেকে ৩৫ বছর।ইনভেস্টমেন্ট অফিসার পদের ক্ষেত্রে– গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং এনআইএসএম/ সিডব্লিউএম সার্টিফিকেট ও সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮ থেকে ৪০ বছর। সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) পদের ক্ষেত্রে– এমবিএ/ পিজিডিএম অথবা সিএ/ সিএফএ। বয়স ৩০ থেকে ৪৫ বছর।সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট) পদের ক্ষেত্রে– গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। বয়স ২৫ থেকে ৩৫ বছর।
প্রার্থীবাছাই হবে ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে অনলাইন লিখিত পরীক্ষা-কাম- ইন্টারাকশন এবং বাকি পদগুলির ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ১০ অক্টোবরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। Adv. No.15/ 2021-22 ।। Adv. No.17/ 2021-22 ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। Adv. No.15/ 2021-22 ।। Adv. No.17/ 2021-22 ।।

