রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলিতে ১৩৭০৬ অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) (গ্রুপ-বি) এবং অফিসার স্কেল- I, II এবং III (গ্রুপ-এ) পদে ১৩,৭০৬ জনকে নিচ্ছে দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কগুলিতে। কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP RRBs XV) –এর জন্য অনলাইন পরীক্ষা নেবে ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন ইনস্টিটিউট (IBPS)। একই প্রক্রিয়ায় গ্রুপ “এ” – অফিসার (স্কেল-I, II & III) নিয়োগের জন্য, NABARD ও IBPS এর সহায়তায় সাক্ষাৎকার নেবে নোডাল রিজিওনাল রুরাল ব্যাংক (Nodal Regional Rural Banks)। এই পরীক্ষা/ সাক্ষাৎকার হতে পারে ২০২৭ সালের জানুয়ারি/ ফেব্রুয়ারি ২০২৭ মাসে।
প্রার্থিবাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং সিঙ্গেল/ মেইন পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গে – প্রিলিমিনারি পরীক্ষা হবে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে। সিঙ্গেল/ মেইন পরীক্ষা হবে কলকাতা, আসানসোল এবং শিলিগুড়িতে। প্রি-এক্সাম ট্রেনিং (PET) হতে পারে নভেম্বর মাসে। বাকি সব পরীক্ষার দিনক্ষণ, পরীক্ষা পদ্ধতি সহ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
অ্যাপ্লিকেশন ফি/ ইন্টিমেশন চার্জ বাবদ অফিসার (স্কেল- I, II এবং III) পদের তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে (জিএসটি সহ) ১৭৫ টাকা। বাকি সব প্রার্থীদের দিতে হবে (জিএসটি সহ) মোট ৮৫০ টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের তফশিলি/ প্রতিবন্ধী/ ইএসএম/ ডিইএসএম প্রার্থীদের দিতে হবে (জিএসটি সহ) ১৭৫ টাকা। বাকি সব প্রার্থীদের দিতে হবে (জিএসটি সহ) মোট ৮৫০ টাকা। সব ক্ষেত্রেই ব্যাঙ্ক চার্জ প্রার্থীকেই দিতে হবে।
আবেদন করবেন অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের পদ্ধতি, বয়স সহ আরও সব বিষয়ে অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

