নানা পদে ২৫৫ জনকে নিচ্ছে এইচপিসিএল বায়োফুয়েলস লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ম্যানেজার, অফিসার, ইঞ্জিনিয়ার, রিগার, ড্রাইভার, বিভিন্ন অপারেটর, কেমিস্ট, মেডিক্যাল অফিসার সহ মোট ৩৬টি বিভিন্ন পদে ২৫৫ জনকে নিচ্ছে এইচপিসিএল -এর মালিকানাধীন ভর্তুকিপ্রাপ্ত, বিহারের এইচপিসিএল বায়োফিউয়েলস লিমিটেড (এইচবিএল)। এইসব পদে নিয়োগ হবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে।
বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা/ ডিগ্রি, এমবিএ/ পিজিডিএম (এইচআর), বি এসসি, বি টেক, এম এসসি, এমবিবিএস, বি কম, মাধ্যমিক/ সমতুল, উচ্চমাধ্যমিক/ সমতুল, আইটিআই, ডিসিএ পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। সব শিক্ষাগত যোগ্যতাই ইউজিসি স্বীকৃত হওয়া চাই।
১-৯-২০২১ তারিখের হিসেবে পদ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৫৭ বছরের মধ্যে। জেনারেল ও ডেপুটি ম্যানেজারের ১টি পদের পারিশ্রমিক নেগোসিয়েবল। অন্যান্য বিভিন্ন পদের পারিশ্রমিক বিভিন্ন রকম। বিস্তারিত ওয়েবসাইটে/ পিডিএফে। সিনিয়র অফিসাররা থাকার জায়গা পেতে পারেন।
ম্যানেজমেন্ট পজিশনগুলির ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে telephonic / Skype / Video Conferencing ইন্টারভিউয়ের মাধ্যমে। নন-ম্যানেজমেন্ট এবং সিজনাল পজিশনগুলির ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে এবং (প্রযোজ্য হলে) স্কিল টেস্টের মাধ্যমে। যদিও মেধাতালিকা প্রস্তুত করা হবে শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে। চূড়ান্ত বাছাই হবে ডাক্তারি পরীক্ষায় সফল হলে।
আবেদন করতে হবে সঠিকভাবে পূরণ করা নির্ধারিত বয়ান ও নোগোসিয়েশন ফর্মের সাথে যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স দিয়ে। ডাকে পাঠাতে হবে এই ঠিকানায়: HPCL Biofuels Ltd., House No. – 9, Shree Sadan. – Patliputra Colony, Patna – 800013. পৌঁছনো চাই ১৬ অক্টোবর সন্ধে ৬টার মধ্যে। দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে “Application for the post of……….. .” শূন্যস্থানে যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম লিখবেন। বয়ান পাবেন http://www.hpclbiofuels.co.in ওয়েবসাইটে। ১৬ অক্টোবরের মধ্যে দরখাস্ত ও প্রমাণপত্র খামে ভরে হাতে-হাতেও জমা করতে পারেন ওপরের ঠিকানায় রাখা drop box-এ।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

