evm and voteMiscellaneous Trending News 

ভবানীপুরে চলছে “প্রেস্টিজ ফাইট ” নির্বাচন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। নিরাপত্তা বলয়ে ভোট-পর্ব এগিয়ে চলেছে। ভবানীপুরের বিভিন্ন বুথেও নজরদারি রয়েছে। ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন ওই দলে। সকাল ১১ টা পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশের কাছাকাছি। ভোটারদের বুথমুখী করতে প্রয়াসও রয়েছে। সূত্রের খবর,ভবানীপুরের ১২৬ নম্বরে বুথে ইভিএম কারচুপির অভিযোগ সামনে এনেছে বিজেপি। আজ ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে জোর লড়াই তৃণমূল-বিজেপির, রাজনৈতিক বিশ্লেষকদের এমনই অভিমত।

উল্লেখ করা যায়, ভবানীপুর আসন থেকে ২০১১ সালে প্রথমবার নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার সাংসদ ছিলেন তিনি। ২০১৬ সালেও নিবাচিত হয়েছিলেন তৃণমূল নেত্রী। এবারের লড়াই অনেকটাই তাঁর “প্রেস্টিজ ফাইট” হতে চলেছে। প্রতিপক্ষ বিজেপি প্রাথী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

হিসাব মতো তৃতীয় ভোট লড়াইয়ে সামিল প্রিয়াঙ্কা। তিনিও আশাবাদী জয়ের ব্যাপারে। ঠিকমত ভোট হলে বিজেপি জিতবে বলেও মন্তব্য করেছেন এই বিজেপি নেত্রী। সূত্রের আরও খবর, তৃণমূল-বিজেপি দুই দলেরই পাখির চোখ এই বিধানসভার ৭০নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে তৃণমূল গত নির্বাচনে পিছিয়ে ছিল ২০৯২ ভোটে। এখানে গুজরাটি, পাঞ্জাবি,বিহারী সহ একাধিক সম্প্রদায়ের মানুষের বসবাস। ভবানীপুর আসনের এই জায়গাটি “মিনি ইন্ডিয়া” হিসাবে পরিচিত। উভয় শিবির তাকিয়ে এই ওয়ার্ডটিতে । ভবানীপুর আসনের ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে নজর রয়েছে তৃণমূল-বিজেপি দুই শিবিরেরই।

পরিসংখ্যান অনুযায়ী উল্লেখ্য করা যায়, ভবানীপুরে সব মিলিয়ে ৮ টি ওয়ার্ড। পূর্বের বিধানসভা নির্বাচনে ৭১ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল ১৯৬৫ ভোটে। ৭২ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৩৩৯ ভোটে। পাশাপাশি ৭৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল ২১৩৭৯ ভোটে। অন্যদিকে ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ৫৩৭ ভোটে। বিগত নির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ১৮৩১ ভোটে।

সকল থেকেই বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। বেলা বাড়তে কিছুটা বেড়েছে ভোটারদের উপস্থিতি। উপনির্বাচনে ভোট দেওয়ার উৎসাহ তেমন থাকে না,এমনটা বলছেন বিশ্লেষকদের একটা অংশ। তবে অভিযোগ পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি-তৃণমূল শিবির। সব মিলিয়ে রাজ্য সহ গোটা দেশ তাকিয়ে রয়েছে মমতা-প্রিয়াঙ্কার এই লড়াইয়ের দিকেই ।

Related posts

Leave a Comment