ব্যাঙ্ক অফ বরোদায় ১,১০০ অ্যানালিস্ট, এক্সিকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওয়েলথ এক্সিকিউটিভ এবং ক্রেডিট অ্যানালিস্টের পদে ১,১০০ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায় (BoB)। নিয়োগ হবে জেএমজি/এস-I এবং এমএমজি/ এস-II পদে, রেগুলার বেসিসে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী শূন্যপদের পরিবর্তন হতে হবে। বাছাই প্রার্থীদের ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের যে কোনও শাখা/ অফিসে বা ভারতের যে কোনও স্থানে কাজ করতে হবে। চাকরিতে যোগদানের দিন থেকে সক্রিয় সেবার প্রথম ১২ মাস (১ বছর) প্রবেশন।
ওয়েলথ এক্সিকিউটিভ: জেএমজি/ এস-I: শূন্যপদ ১,০০০টি। মাইনে ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা। ক্রেডিট অ্যানালিস্ট-সি অ্যান্ড আইসি: এমএমজি/ এস-II: শূন্যপদ ১০০টি। মাইনে ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা।
প্রার্থীদের যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে পদ অনুযায়ী অন্যান্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের ফি তফশিলি/ প্রতিবন্ধী/ আর্থিকভাবে কমজোর প্রার্থী/ মহিলা প্রার্থীদের জন্য (জিএসটি সহ) ১৭৫ টাকা। সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত। বাকিদের জন্য (জিএসটি সহ) ৮৫০ টাকা। সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত।
আবেদন করবেন www.bankofbaroda.bank.in ওয়েবসাইটের Career সেকশন/ ওয়েব পেজ –এর Current Opportunities –এ গিয়ে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। এছাড়া বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, নির্ধারিত বয়ানে নিজের হাতে লেখা ডিক্লারেশনের স্ক্যান আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি নং BOB/HRM/REC/ADVT/2026/17. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

