১৬২ ম্যানেজার, অপারেটর, স্টাফ, অপারেটর নিচ্ছে পশ্চিম বঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার, সাব-ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার, প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-কাম-ডেটা এন্ট্রি অপারেটর এবং ব্লক লেভেল স্টাফের পদে ১৬২ জনকে নিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনস্থ, পশ্চিম বঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (পিবিএসএসডি)। জেলা স্তরে “উৎকর্ষ বাংলা স্কিম” -এর বাস্তবায়নের জন্য এইসব পদে নিয়োগ হবে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে, চুক্তির ভিত্তিতে। সংস্থার বর্তমান স্টাফরাও ওপরের মতো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে উচ্চতর পদের জন্য আবেদন করতে পারেন। ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে।
ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার (ডিপিএম): জেলা ভিত্তিক শূন্যপদ: পূর্ব মেদিনীপুর ১, উত্তর িজনাজপুর ১। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকা চাই এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ভালভাবে আয়ত্বে থাকা চাই। এছাড়া বাংলা ও ইংরেজিতে ভাল লিখিত ও মৌখিক কমিউনিকেশন থাকতে হবে। আর টিম হ্যান্ডলিংয়ে প্রামাণ্য অভিজ্ঞতা থাকতে হবে। থোক পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা।
সাব-ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার (এসডিপিএম): জেলা ভিত্তিক শূন্যপদ: বাঁকুড়া ১, বীরভূম ১, । পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকা চাই এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ভালভাবে আয়ত্বে থাকা চাই। এছাড়া বাংলা ও ইংরেজিতে ভাল লিখিত ও মৌখিক কমিউনিকেশন থাকতে হবে। আর টিম হ্যান্ডলিংয়ে প্রামাণ্য অভিজ্ঞতা থাকতে হবে। থোক পারিশ্রমিক মাসে ২০,০০০ টাকা।
ব্লক লেভেল স্টাফ (বিএলএস): জেলা ভিত্তিক শূন্যপদ: ২৪ পরগনা (উত্তর) ১৩, ২৪ পরগনা (দক্ষিণ) ১৮, আলিপুরদুয়ার ৩, বাঁকুড়া ২, বীরভূম ১০, দক্ষিণ দিনাজপুর ৪, দার্জিলিং ৮, হুগলি ২, হাওড়া ১১, জলপাইগুড়ি ৫, ঝাড়গ্রাম ৫, কালিম্পং ২, মালদা ১, মুর্শিদাবাদ ১, নদিয়া ৮, পশ্চিম বর্ধমান ২, পূর্ব বর্ধমান ৩, পূর্ব মেদিনীপুর ১১, পুরুলিয়া ২, উত্তর দিনাজপুর ৩। কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে বাংলা ও স্থানীয় ভাষায় ভাল লিখিত ও মৌখিক কমিউনিকেশন থাকতে হবে। কাজের জন্য যখন তখন ভ্রমণে ইচ্ছুক হতে হবে। একদম শুরুর স্তরে ট্রেনিং প্রোভাইডারদের সাপোর্ট দেওয়ার ক্ষমতা থাকতে হবে। থোক পারিশ্রমিক মাসে ১২,০০০ টাকা।
প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-কাম-ডেটা এন্ট্রি অপারেটর (পিএডিইও): জেলা ভিত্তিক শূন্যপদ: ২৪ পরগনা (উত্তর) ২, ২৪ পরগনা (দক্ষিণ) ২, বাঁকুড়া ৩, বীরভূম ৩, কোচবিহার ৩, দক্ষিণ দিনাজপুর ১, দার্জিলিং ৪, হুগলি ৩, হাওড়া ১, জলপাইগুড়ি ২, কালিম্পং ১, কলকাতা ১, মালদা ২, মুর্শিদাবাদ ৩, নদিয়া ২, পশ্চিম বর্ধমান ২, পশ্চিম মেদিনীপুর ৩, পূর্ব বর্ধমান ২, পূর্ব মেদিনীপুর ১, পুরুলিয়া ২, উত্তর দিনাজপুর ১।। কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্র্যাজুয়েট (বিসিএ)/ পোস্ট গ্র্যাজুয়েট (এমসিএ) ডিগ্রধারী হতে হবে। মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকা চাই এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ভালভাবে আয়ত্বে থাকা চাই। এছাড়া বাংলা ও ইংরেজিতে ভাল লিখিত ও মৌখিক কমিউনিকেশন থাকতে হবে। আর মিনিটে অন্তত ৩০ টি শব্দের গতিতে টাইপের দক্ষতা থাকা চাই। থোক পারিশ্রমিক মাসে ১১,০০০ টাকা।
সব পদের ক্ষেত্রেই ১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা (৫০ নম্বর), প্র্যাক্টিক্যাল টেস্ট (৩০ নম্বর) এবং ইন্টারভিউ (২০ নম্বর) -এর মাধ্যমে। ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের।
দরখাস্ত করবেন www.pbssd.gov.in ওয়েব পোর্টালের মাধ্যমে, ১৩ নভেম্বর বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

