এয়ারপোর্ট অথরিটিতে নিয়োগ
সিকিউরিটি স্ক্রিনার (ফ্রেশার) পদে ১৫৮ জনকে নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সহায়ক সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া – কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেডে (AAICLAS)। ৩ বছরের নির্দিষ্ট মেয়াদি নিয়োগ চুক্তিতে নিয়োগ হবে। প্রার্থীর কর্মদক্ষতা এবং সংস্থার বিবেচনায় মেয়াদ বাড়তে পারে। শূন্যপদ: কলকাতায়: ২৫টি।
অন্তত ৬০ (তফশিলি হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে পাশ করা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ইংরেজি, হিন্দি পড়তে বা বলতে সক্ষম হতে এবং/ অথবা স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা। নিয়োগ হলে সবকিছু নিয়ে থোক পারিশ্রমিক – প্রথম বছর মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৩২,০০০ টাকা এবং তৃতীয় বছর মাসে ৩৪,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে। সাক্ষাৎকারের তারিখ জানানো হবে রেজিস্টার্ড ই-মেইল আইডি-র মাধ্যমে এবং বিজ্ঞপ্তি আপলোড করা হবে সংস্থার ওয়েবসাইটে।
আবেদনের ফি সাধারণ এবং ওবিসিদের জন্য ৭৫০ টাকা। তফশিলি/ ইডব্লিউএস/ মহিলাদের জন্য ১০০ টাকা। ফি দেবেন অনলাইনে। ব্যাঙ্ক চার্জ বা অন্যান্য খরচ প্রার্থীকেই দিতে হবে।
আবেদন করবেন কেবলমাত্র অনলাইনে www.aaiclas.aero ওয়েবসাইটের “Career” বিভাগে গিয়ে, ৮ জুন, ২০২৬ তারিখের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 01/2026 vide No. AAICLAS/HR/CHQ/Rectt./SS(F)/2026. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

