১ নভেম্বর থেকে খুলছে ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যে দীর্ঘ কয়েক মাস কেটে যাওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান। করোনা পরিস্থিতি এবং লকডাউন আবহে ওড়িশার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি বন্ধ ছিল। শেষ পর্যন্ত সিমলিপাল জাতীয় উদ্যান খুলে যাওয়ার খবরে খুশি উৎসাহী পর্যটকরা। উদ্যান কর্তৃপক্ষ সূত্রের খবর, করোনা সংক্রমণের ভয়ে মার্চ থেকেই বন্ধ ছিল এই জাতীয় উদ্যান।

