২ – ১০ নভেম্বর পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২ নভেম্বর থেকে শুরু স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া, বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিলেন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির প্রক্রিয়া নিয়ে। সেখানে বিশেষ কিছু নির্দেশও দেওয়া হয়েছিল।
অন্যদিকে পুজোর মধ্যেই বিএ, বিএসসি ও বিকম পার্ট থ্রি অনার্সের ফল প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির অর্থাৎ ২ বছরের এমএ, এমএসসি, এমকম-এ ছাত্র ভর্তির জন্য আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। ছাত্র- ভর্তির বাকি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে বলেও নির্দেশিকায় জানানো হয়। সূত্রের খবর,রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছিলেন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির প্রক্রিয়া নিয়ে। সেখানে ৬০-৪০ অনুপাত এর বদলে ৮০-২০ অনুপাতে ছাত্র ভর্তির কথা বলা হয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিতে ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী নিতে হবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের থেকে এবং বাকি ২০ শতাংশ ছাত্র-ছাত্রী বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নিতে হবে,এমনটা জানানো হয়। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে সে বিষয়ে বিস্তারিতভাবে না বলা হলেও এই ৮০-২০ অনুপাতে কিভাবে কার্যকরী করা হবে তা নিয়েই আগামী সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে।
উল্লেখ্য,৩১ অক্টোবরের পূর্বেই এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ করেছে। বিকমের ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের ফলাফল এবং বিএ ও বিএসসির ফাইনাল ইয়ারের ছাত্র- ছাত্রীদের ফলাফল প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবছর বেড়েছে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংখ্যা। এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে ফার্স্ট ক্লাসের সংখ্যা বেড়ে যাওয়াতে ছাত্র-ছাত্রীদের স্নাতকোত্তর স্তরে জায়গা করে দেওয়া নিয়েই সংশয় বেড়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি-তে ফার্স্ট ক্লাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে।সূত্রের আরও খবর,কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের আসন সংখ্যা নির্দিষ্ট। যদিও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেক কলেজেই স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। গত কয়েক বছরে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্র-ছাত্রী ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র- ছাত্রীদের একইভাবে ভর্তি করানো হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
সাধারণভাবে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ভর্তি করতে গেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে। লক্ষ্মী পুজোর পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ শুরু হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে,বলে জানা গিয়েছে।