৬৭ ফার্মাসিস্ট নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

SBI

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফার্মাসিস্টের রেগুলার পদে ৬৭ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ হবে ক্লারিক্যাল ক্যাডারে।

শূন্যপদ: মোট শূন্যপদ ৬৭ টি। মোট শূন্যপদ এরমধ্যে পশ্চিমবঙ্গের (কলকাতায়) শূন্যপদ ৪টি, অসমে ৪টি। বাকি ৫৯টি শূন্যপদ দেশের অন্যান্য ১৩টি রাজ্যে।

মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ডিপ্লোমা (ডি ফার্মা) -ধারী হলে অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ডিগ্রি (বি ফার্মা/ এম ফার্মা/ ফার্মা ডি) বা সমতুল ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে ১-১-২০২১ তারিখের মধ্যে।

১-১-২০২১ তরিখের হিসেবে: ডিপ্লোমাধারীদের ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। সঙ্গে দুর্ঘটনাগ্রস্তদের স্বাধীনভাবে প্রাথমিক চিকিৎসা করার দক্ষতা অবশ্যই থাকা চাই। আর ডিগ্রিধারীদের ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। সঙ্গে দুর্ঘটনাগ্রস্তদের স্বাধীনভাবে প্রাথমিক চিকিৎসা করার দক্ষতা অবশ্যই থাকা চাই। ২টি ক্ষেত্রেই ফার্মাসি অ্যাক্টের আধীনে রাজ্য ফার্মাসি কাউন্সিল বা সমতুল স্বীকৃত প্রতিষ্ঠানে রেজিস্টার্ড হতে হবে। মাইনে ১৭,৯০০ – ৪৭,৯২০ টাকা।

প্রার্থিবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গের গ্রেটার কোলকাতা, শিলিগুড়ি, আসানসোল এবং অসমের গুয়াহাটি, শিলচর-সহ দেশের অন্যান্য রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে অনলাইন লিখিত পরীক্ষা হতে পারে ২৩ মে, ২০২১ তারিখে।

মোট ২০০ নম্বরের পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি এবং পেশাদারি জ্ঞানের প্রশ্ন। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশ এবং ইন্টারভিউয়ে ৬০ শতাংশ ওয়েটেজ। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তপশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ৩ মে, ২০২১ তারিখের মধ্যে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং CRPD/ PHARMACIST/2021-22/04.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *