মানসিক অস্থিরতার শিকার হলে রয়েছে কিছু খাবার: জেনে নিন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিপ্রেশনে অনেকেই ভুগতে থাকেন। এক্ষেত্রে মন ভালো রাখে বিশেষ কিছু খবর। ঘন ঘন মন খারাপ বা মানসিক অস্থিরতার শিকার হলে অবশ্যই পরামর্শ নিতে হবে মনরোগ বিশেষজ্ঞদের।
এক্ষেত্রে চিকিৎসক- বিশেষজ্ঞদের বক্তব্য, বিষণ্ণতা ধীরে ধীরে মানুষের মন থেকে শরীরে প্রভাব ফেলতে শুরু করে। মনের অসুখের দ্রুত চিকিৎসা না করালে ভুগতে হবে শরীর নিয়েও। এক্ষেত্রে সমাধান হতে পারে বিশেষ কিছু খাবারে। পুষ্টিবিদরাও জানিয়েছেন, মন খারাপ ভাব কাটানোর জন্য রয়েছে বিশেষ কিছু খাবার। যেমন -ভিটামিন- ডি,ভিটামিন বি-১২,ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি।
মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য ভিটামিন- ডি ভালো কাজ করে। এই ভিটামিন মেজাজ ঠিক রাখতে সহায়তা করে। কোনও কারণ ছাড়া হতাশা গ্রাস করলে বুঝতে হবে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি তৈরি হয়েছে। এই অভাব শরীরে দূর করতে হবে। দুধ, কুসুমসহ ডিম ও সূর্যালোক এক্ষেত্রে জরুরি। এ ভিটামিন ডি-এর জন্য এ গুলিই যথেষ্ট। ওই সব খাবার গুলি ছাড়াও প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যালোকে থাকার চেষ্টা করতে হবে। আবার অবসাদ ও ক্লান্তি বেড়ে যায় ভিটামিন বি ১২-এর অভাবে।
চিকিৎসক – বিশেষজ্ঞরা জানিয়েছেন,গড়ে প্রতিটি মানুষের প্রতিদিন ২.৪ মাইক্রোগ্রাম পরিমাণ ভিটামিন বি ১২-এর দরকার হয়। পনির, কম চর্বিযুক্ত দই ও দুধ- ভিটামিন বি ১২ -এর চাহিদা পূরণে বেশি ভুমিকা রাখে। ভিটামিন বি-১২ আমাদের শরীরে ভালো লাগার হরমোনকে উদ্দীপ্ত করে থাকে। এর প্রভাবে মেজাজ ফুরফুরে রাখতে সহায়তা করে। পাশাপাশি মানসিক যেকোনও সমস্যায় ম্যাগনেসিয়াম অতি প্রয়োজনীয়। ডার্ক চকলেট, পালং শাক ও বাদামে প্রচুর ম্যাগনেসিয়াম এটি পাওয়া যায়। ভিটামিন সি-কে বলা হয়ে থাকে উদ্বেগ ও উৎকণ্ঠার চাবিকাঠি। জটিল পরিস্থিতি সামনে এলে এক গ্লাস কমলার জুস বা কমলা লেবু খাওয়া যেতে পারে । মাথার ভার অনেকটাই কমে আসবে। মন সতেজ ও শক্তিশালী রাখার জন্য ভিটামিন সি বিশেষ উল্লেখযোগ্য।

