পশ্চিমবঙ্গ পুলিশে ৭৪ ওয়্যারলেস সুপারভাইজর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওয়্যারলেস সুপারভাইজর (টেকনিক্যাল) পদে ৭৪ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে। নিয়োগ হবে গ্রেড-২ পদে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন।
ওয়্যারলেস সুপারভাইজর (টেকনিক্যাল): মোট শূন্যপদ ৭৪টি। ফিজিক্স/ রেডিও ফিজিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারীরা বাংলায় লিখতে, পড়তে ও সাবলীল কথা বলতে জানলে আবেদন করতে পারেন। তবে দার্জিলিং ও কালিম্পঙ জেলার পার্বত্য মহকুমার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে ভাষার বিষয়টি প্রযোজ্য নয়।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে নিয়ম অনুযায়ী।
শারীরিক মাপজোক হতে হবে উচ্চতা– পুরুষদের ক্ষেত্রে অন্তত ১৬৭ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০) সেমি এবং মহিলাদের ক্ষেত্রে অন্তত ১৬০ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৫) সেমি। ওজন–পুরুষদের ক্ষেত্রে ৫৬ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৫২) কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ৪৮ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে ৪৫) কেজি। বুকের ছাতির মাপ– পুরুষদের ক্ষেত্রে না-ফুলিয়ে ৭৮ ও ফুলিয়ে ৮৩ সেমি (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে না-ফুলিয়ে ৭৬ এবং ফুলিয়ে ৮১) সেমি। মহিলাদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ প্রযোজ্য নয়।
প্রার্থীবাছাই হলে প্রিলিমিনারি (স্ক্রিনিং টেস্ট), শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষের ক্ষেত্রে থাকবে ৩ মিনিটে ৮০০ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে থাকবে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়। এরপর চূড়ান্ত পরীক্ষায় থাকবে দুটি পেপার। মোট ৫০ নম্বরের প্রথম পেপারে থাকবে ৩৫ নম্বরের এসে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, গ্রামার এবং ১৫ নম্বরের ইংলিশ থেকে বাংলায়/ নেপালিতে ট্রান্সলেশন। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা। মোট ১৫০ নম্বরের দ্বিতীয় পেপারে থাকবে ১০০ নম্বরের ফিজিক্স এবং ৫০ নম্বরের কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। চূড়ান্ত পরীক্ষার এই দুটি পেপার একই দিনে হবে। এরপর থাকবে ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্ট। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন নিচে বলা ওয়েবসাইটে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.wbpolice.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২২ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (১০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৫ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ৩২৫ (তফশিলিদের ক্ষেত্রে ২৫) টাকা। ফি জমা দেবেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অন্যদিকে অফলাইনে ফি জমা দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পূর্বতন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) ডাউনলোড করা চালানের মাধ্যমে ২৪ মার্চের মধ্যে। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। কোনও তথ্যের জন্য সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং শনিবার দুপুর ২টো পর্যন্ত ফোন করতে পারেন এই নম্বনগুলিতে: ৭০৪৪১০৮৬৮৯ বা ৭০৪৪১০৯৩৪৬। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

