অলিম্পিকের ইতিহাসে প্রথমবার বিচারকের ভূমিকায় ভারতীয়
অলিম্পিকের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় স্থান পেলেন জিমন্যাস্টিক্সের বিচারক মণ্ডলীতে।
অলিম্পিকের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় স্থান পেলেন জিমন্যাস্টিক্সের বিচারক মণ্ডলীতে।
ঘোষিত হয়েছে নিট পরীক্ষার দিন। কাল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। দেশজুড়ে নিট পরীক্ষার দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আগামীকাল ১৩ জুলাই বিকেল ৫টা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হবে।
এক্ষেত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা । ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইট https://ntaneet.nic.in এ রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা আবহে বিধি-নিষেধ মেনে পরীক্ষা নেওয়া হবে।
আজকের দিনে ছবি বিশ্বাস জন্মগ্রহণ করেন। ১৯০০ সালের ১৩ জুলাই তাঁর জন্ম। তাঁর প্রকৃত নাম শচীন্দ্রনাথ বিশ্বাস। জনপ্রিয় অভিনেতা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। বহু সিনেমায় সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
১৮৩০ সালের আজকের দিনে রামমোহন রায়ের সহযোগিতায় আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন।
বন মহোৎসব কর্মসূচি পালন করার কাজ শুরু করেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অর্থরিট। সূত্রের খবর, এই উপলক্ষ্য সামনে রেখে সংস্থার অফিসে চারা রোপণ করা হয়।
প্রথম শেয়ার জীবনবিমা নিগমের। সূত্রের খবর, এলআইসি-র প্রথম শেয়ার আইপিও ছাড়ার ব্যাপারে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
অস্বচ্ছতার প্রশ্ন তুলে আবারও মামলা উচ্চ প্রাথমিকে। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পথে অন্তরায় আবারও। ওই সব নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আজকের দিনে জনপ্রিয় অভিনেতা প্রাণ কিষাণ সিকান্দ প্রয়াত হয়েছিলেন। ২০১৩ সালের ১২ জুলাই এই অভিনেতার প্রয়াণ হয়। তিনি ২০০১ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন।
আজকের দিনে পুনে শহরে ভয়াল বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ১৯৬১ সালের ১২ জুলাই এই ঘটনা ঘটেছিল। পুনে শহরে এই বিপর্যয়ের কবলে পড়ে বহু প্রাণগুলি ঘটে।
লকডাউনের বিধিনিষেধ মেনে দিঘা, মন্দারমণির সহ পর্যটন কেন্দ্রগুলিতে হোটেল মিলবে।