COMFEDGovernment Jobs State Government 

২৯ ভেটেরিনারি অফিসার নিচ্ছে বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভেটেরিনারি অফিসার পদে ২৯ জনকে নিচ্ছে বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড (কমফেড)। নীচের মতো যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন।

ভেটেরিনারি অফিসার: শূন্যপদ ২৯টি (সাধাঃ ৬, সাধাঃ (ডব্লু) ৬, তঃজাঃ ৬, তঃজাঃ (ডব্লু) ২, ইবিসি ৪, ইবিসি (ডব্লু) ২, তঃউঃজাঃ ১, বিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ভেটেরিনারি সায়েন্সের ডিগ্রিধারী হতে হবে। ভেটেরিনারি সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা অতিরিক্ত সুবিদা পাবেন। ফার্মার্স অর্গানাইজেশন/ অ্যানিম্যাল হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোলে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি (এম এবং ডব্লু) প্রার্থীরা ৫ বছর, অসং (ডব্লু)/ বিসি (এম এবং ডব্লু)/ ইবিসি (এম এবং ডব্লু) প্রার্থীরা ৩ বছর এবং কমফেডে কর্মরত প্রার্থীরা সর্বাধিক ৫ বছর বয়সের ছাড় পাবেন।

বাছাইয়ের জন্য মোট বরাদ্দ ১০০ নম্বর। এরমধ্যে বিভিএসসি বা বিভিএসসি অ্যান্ড এইচ -এর জন্য ৫০ নম্বর, এমভিএসসি -র ক্ষেত্রে ৫ নম্বর, কমফেডে অভিজ্ঞতার জন্য ৫ নম্বর তথা অভিজ্ঞতার জন্য সর্বাধিক ২৫ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ২০ নম্বর বরাদ্দ।

পরীক্ষার ফি বাবদ সাধাঃ/ বিসি/ ইবিসি প্রার্থীদের ৭০০ টাকা এবং তফশিলিদের ৩৫০ টাকা দিতে হবে।

দরখাস্ত করবেন অনলাইনে www.sudha.coop ওয়েবসাইটের মাধ্যমে, ২০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় আগে করে রাখা ছবি, সই, ম্যাট্রিকের সাটিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেটের স্ক্যান অপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment