অ্যাগ্রিকালচার ইনসিওরেন্সে ৩১ ট্রেনি, অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি ও হিন্দি অফিসার পদে ৩১ জনকে নিচ্ছে অ্যাগ্রিকালচার ইনসিওরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডে। শুরুতে প্রবেশন।
ম্যানেজমেন্ট ট্রেনি: শূন্যপদ ৩০টি। হিন্দি অফিসার: শূন্যপদ ১টি।
(কোড-০১) অ্যাগ্রিকালচার সায়েন্সেস– অন্তত ৬০ শতাংশ নম্বর সহ অ্যাগ্রিকালচার/ হর্টিকালচারের বিএসসি ডিগ্রি অথবা অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক অথবা অ্যাগ্রিকালচারের এমএসসি ডিগ্রি।
(কোড-০২) ইনফর্মেশন টেকনোলজি: অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রি অথবা এমসিএ ডিগ্রি।
(কোড-০৩) লিগ্যাল: অন্তত ৬০ শতাংশ নম্বর সহ আইনের গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি।
(কোড-০৪) অ্যাকাউন্টস: অন্তত ৬০ শতাংশ নম্বর সহ বি কম/ এম কম/ ফিন্যান্সের ২ বছরের এমবিএ অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ কোম্পানি সেক্রেটারি/ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি।
(কোড-০৫) হিন্দি অফিসার: হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংলিশ নিয়ে পড়ে থাকলে অথবা ইংরেজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি নিয়ে পড়ে থাকলে অথবা সংস্কৃতের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংলিশ এবং হিন্দি নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে প্রথম বছরে ৪০,০০০ টাকা এবং দ্বিতীয় বছরের ৪২,৫০০ টাকা। হিন্দি ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ৩২,৭৯৫ – ৬২,৩১৫ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা মাধ্যমে। অনলাইন পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন ১৫০ মিনিট। পশ্চিমবঙ্গের আসানসোল, কলকাতা/ গ্রেটার কলকাতা, শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র আছে। পরীক্ষা হতে পারে আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ।
আবেদন করবেন অনলাইনে https://www.aicofindia.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ ডিসেম্বরের মাধ্যমে। ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০) টাকা। অনলাইনে ফি দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

