RCFCentral Government Government Jobs 

রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারে ৫০

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অপারেটর গ্রেড-১ পদে ৫০ জনকে নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডে। নিয়োগ হবে কেমিক্যাল শাখায়।

অপারেটর গ্রেড-১ (কেমিক্যাল) (পোস্ট কোড: OPTR CHEM/052021): শূন্যপদ ৫০টি। অন্তত ৫৫ (তফশিলিদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ কেমিস্ট্রির ৩ বছরের বিএসসি ডিগ্রিধারীরা ডিগ্রি স্তরে ফিজিক্স একটি বিষয় নিয়ে পড়ে থাকলে এবং অ্যাটেনড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্লান্ট) ট্রেডের এনসিভিটি সার্টিফিকেটধারী হলে অথবা সংশ্লিষ্ট ট্রেডের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে ৩১-৫-২০২১ তারিখের হিসেবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ২৬,০০০ – ৮০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ট্রেড টেস্টের মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে www.rcfltd.com ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জুনের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার দরখাস্তের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01062021. আরও জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment