ইস্টার্ন কোলফিল্ডসে ১,০৮৬ সিকিউরিটি গার্ড

security-guard

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে কর্মরত কর্মীদের মধ্যে থেকে সিকিউরিটি গার্ড (টি) পদে ১,০৮৬ জনকে নেওয়া হচ্ছে। কাজ করতে হবে বিভিন্ন এস্টাব্লিশমেন্ট/ ওয়ার্কশপে।

মোট শূন্যপদ ১,০৮৬টি (অসং ৮৪২, তপশিলি জাতি ১৬৩, তপশিলি উপজাতি ৮১)। অন্তত সপ্তম শ্রেণি পাশ প্রার্থীরা নির্দিষ্ট ক্যাডার অনুযায়ী শারীরিক মাপজোক থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে কিছু বিশেষ ক্ষেত্রে কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। সেগুলি হল: (১) মাইনিং সর্দার, (২) ওভারম্যান, (৩) ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর, (৪) অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান, (৫) ফোরম্যান, (৬) ল্যান্ড অ্যান্ড রেভেনিউ ইনস্পেক্টর, (৭) আমিন, (৮) ডেপুটি সার্ভেয়র, (৯) কেমিস্ট, (১০) টেকনিক্যাল প্যাথোলজিস্ট, (১১) টেকনিক্যাল রেডিওগ্রাফার, (১২) স্টাফ নার্স অ্যান্ড অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ, (১৩) ইলেক্ট্রিশিয়ান, (ইপি ফিটার/ ইপি ইলেক্ট্রিশিয়ান), (১৪) এসডিএল/ এলএইচডি অপারেটর, (১৫) হেভি অর্থ মুভিং মেশিন অপারেটর, (ডাম্পার/ ডোজার/ শোভেল/ পে লোডার অপারেটর/ ড্ৰাগলাইন অপারেটর, ড্রিল অপারেটর),(১৬) কিউ সি পার্সোনেল, (১৭) উইন্ডিং ইঞ্জিন অপারেটর, (১৮) হাউলেজ অপারেটর, (১৯) ড্রিলার, (২০) ড্রেসার, (২১) রুফ বোল্টার, (২২) পাম্প অপারেটর, (২৩) কেবলম্যান, (২৪) এসডিএল/ এলএইচডি হেল্পার, (২৫) ব্লাস্টিং ক্রু, (২৬) ড্রিল/ ইউডিএম অপারেটর, (২৭) সুইচ বোর্ড অ্যাটেনড্যান্ট ইত্যাদি।

প্রাথমিকভাবে আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনপত্র পাঠাবে চূড়ান্ত নির্বাচকদের কাছে। এরপর নির্বাচিত হলে নিয়োগ হতে পারে সংস্থার যে-কোনও কেন্দ্রে। নিয়োগের পর শুরুতে ৬ মাস সিকিউরিটি গার্ডের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে মাইনে। সফল ট্রেনিং শেষে নিয়োগ হলে নির্দিষ্ট বেসিক পে। তখন নিয়োগ হবে T & S Gr.- “G” সিকিউরিটি গার্ড পদে। এক্ষেত্রে ৩ বছরের মধ্যে কোনও বদলি চাওয়া যাবে না।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন http://easterncoal.gov.in/ ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১টি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। এবার দরখাস্ত নিজ-নিজ এলাকার জেনারেল ম্যানেজার বা হেড অব দ্য ডিপার্টমেন্ট/এস্টাব্লিশমেন্টের কাছে (হেডকোয়ার্টারের ক্ষেত্রে Sr. Manager (P/Estb), Personnel Dept.,ECL, Sanctoria-র) কাছে জমা দেবেন ১৫ জুনের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: No. ECL/CMD/C-6/Rectt/21/115. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *