esic-hospitalMedical 

ইএসআইসিতে ১৫৭ স্পেশ্যালিস্ট ডাক্তার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট পদে ১৫৭ জনকে নিচ্ছে ইএসআইসি-র উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান ও মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে। নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে। প্রার্থীদের স্থানীয় ভাষা জানতে হবে।

স্পেশ্যালিস্ট গ্রেড-২ (সিনিয়র স্কেল): শূন্যপদ ৩৩টি। স্পেশ্যালিস্ট গ্রেড-২ (জুনিয়র স্কেল): শূন্যপদ ১২৫টি। মেডিক্যাল অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী প্রথম অথবা দ্বিতীয় সিডিউল বা তৃতীয় সিডিউলের পার্ট-২ অনুসারে মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে সিনিয়র গ্রেডের ক্ষেত্রে ৫ বছরের এবং জুনিয়র গ্রেডের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৩ বছরের ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে ৭-২-২০২২ তারিখের হিসেবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে সিনিয়র স্কেলের ক্ষেত্রে ৭৮,৮০০ টাকা এবং জুনিয়র স্কেলের ক্ষেত্রে ৬৭,৭০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তখন যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://labour.gov.in/ বা https://www.esic.nic.in/ ওয়েবসাইটে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ডিমান্ড ড্রাফট/ ব্যাঙ্কার্স চেকের মাধ্যমে ফি জমা দেবেন। কাটবেন ‘ESI Fund Account No. II’-এর অনুকূলে। ড্রাফটের উল্টোপিঠে নিজের নাম-ঠিকানা উল্লেখ করে দেবেন। যাবতীয় প্রমাণপত্রের জেরক্স ও ফি পেমেন্টের নথি একটি খামে ভরে তার ওপরে লিখবেন “Application for the post of Specialist Gr. II (Sr. Scale/Jr. Scale)”, for ……………. Region”, Specialty applied for ……………”. এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৭ (উত্তর-পূর্বাঞ্চল সহ দূরবর্তী প্রার্থীদের ক্ষেত্রে ১৪) ফেব্রুয়ারির মধ্যে। আবেদনপত্র কোথায় পাঠাবেন ও ড্রাফট/ চেক কোথায় ভাঙাবেন তার ঠিকানা পাবেন বিজ্ঞপ্তিতে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment