NEHA SINGH AND ARTMiscellaneous Trending News 

বড় ছবি এঁকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন নেহা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বে সবচেয়ে বড় ছবি এঁকে গিনিস বুকের অঙ্গ হলেন এক ভারতীয় কন্যা। সূত্রের খবর,প্রাকৃতিক রং ব্যবহার করে এঁকে ফেললেন বিশ্বের সবচেয়ে বড় ছবি। সূত্রের খবর, মডার্ন আর্ট এখন আরও মডার্ন। গড়ে উঠল নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। শিল্পচর্চার বিষয়টি শুধু রং তুলি, মূর্তি বা ছাপাই ছবির মধ্যেই আজ সীমাবদ্ধ নেই । উল্লেখ্য, চিত্র শিল্পী নেহা সিং চিত্র শিল্পের ইতিহাস গড়লেন বলা চলে। প্রাকৃতিক রং ব্যবহার করে এঁকে ফেললেন বিশ্বের সবচেয়ে বৃহৎ ছবি।


সূত্রের আরও খবর,নতুন মাধ্যমে আঁকা প্রাকৃতিক রং প্রয়োগ করে একটি ছবি এঁকেছেন। যার উচ্চতা ৬২.৭২ স্কয়ার মিটার। এই ছবির নাম দেওয়া হয়েছে- ‘ট্রি অব স্যাল্ভেশন’। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, নেহা নতুন একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। এক্ষেত্রে আরও জানা যায়, রাসরার বাসিন্দা নেহা ‘বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে’ বেদিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। ফাইন আর্ট নিয়েই স্নাতকোত্তর করেছেন তিনি। একটি অনুষ্ঠানে জেলা ম্যাজিস্টেট নেহার হাতে পুরস্কার তুলে দিয়েছেন। তাঁর এই কাজ সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এই কাজের জন্য তিনি খাবারের মশলা ব্যবহার করেছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment