ESIC HospitalCentral Government Government Jobs 

ক্লার্ক, স্টেনো, এমটিএস পদে ৩৮৬৫ জনকে নিচ্ছে ই এস আই কর্পোরেশন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার ও মাল্টিটাস্কিং স্টাফ পদে ৩৮৬৫ জনকে নিচ্ছে এমপ্লয়ীজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন। রেগুলার পদে নিয়োগ হবে সরাসরি।

শূন্যপদ– পশ্চিমবঙ্গ ও সিকিমে- ৩২০, গুয়াহাটিতে- ১৮, ছত্তিশগড়ে- ৪১, বিহারে- ৯৬, ঝাড়খণ্ডে- ৩২, অসমে- ১৮, ওড়িশায়- ৭৪। বাকি ৩২৬৬টি শূন্যপদ রয়েছে দেশের অন্যান্য ১৮টি রাজ্যে।

আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে– কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এমএস অফিস ও ডেটাবেস সহ কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে আবেদন করতে পারেন।

স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে– কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/ দ্বাদশ শ্রেণী পাশ প্রার্থীরা মিনিটে ৮০ টি শব্দের গতিতে নেওযা ডিক্টেশন কেবলমাত্র কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে এবং হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রিপশনের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন।

মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে– কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।

বয়স — ১৫-২-২০২২ তারিখের হিসেবে আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের মাইনে ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।

প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট/ লিখিত পরীক্ষা, কম্পিউটার/ স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার কললেটার নীচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

আবেদন করবেন https://www.esic.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে যাবতীয় প্রমানপত্রের স্ক্যান দরকার হবে।

আবেদনের ফি বাবদ ১৫ ফেব্রুয়ারির মধ্যে, অনলাইনে, দিতে হবে ৫০০ (তাফশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের মহিলা হলে ২৫০) টাকা। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলারা শর্তসাপেক্ষে এই ফি ফেরৎ পাবেন। আরো বিস্তারিত জানতে পারবেন উপরের ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: || পশ্চিমবঙ্গ || নর্থ ইস্ট || বিহার || ওড়িশা || ছত্রিশগড় || উত্তরপ্রদেশ || উত্তরাখণ্ড || অন্ধ্রপ্রদেশ || দিল্লি || ডিরেক্টরেট (মেডিক্যাল) || গোয়া || গুজরাট || হরিয়ানা || হিমাচল || জম্মু কাশ্মীর || ঝাড়খণ্ড || কর্ণাটক || কেরালা || মধ্যপ্রদেশ || মহারাষ্ট্র || পুদুচেরি || পাঞ্জাব || রাজস্থান || দিল্লি রিজিওনাল অফিস || তামিলনাড়ু || তেলেঙ্গানা ||

Related posts

Leave a Comment