medical techContractual Medical State Government 

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ১৩২ মেডিক্যাল টেকনোলজিস্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ১৩২ জনকে তরুণ-তরুণীকে নিচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণে। প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ীভাবে। তবে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। নিয়োগ হবে গ্রেড-৩ পদে।

ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা অথবা মেডিক্যাল টেকনোলজির ২ বছরের ডিপ্লোমাধারীরা অথবা মেডিক্যাল টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ১-১-১৯৮২ থেকে ১-১-২০০০ তারিখের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বেসিক পে মাসে ২৮,৯০০ টাকা।

প্রার্থীবাছাই হবে পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। সবশেষে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ নভেম্বরের মাধ্যমে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১৬০ টাকা। ফি জমা দেবেন জিআরপিএস পোর্টালের মাধ্যমে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: R/MT (LAB)/14/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment