AAICentral Government Trending News 

৬৩ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের আসনে ৬৩ জনকে নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন রিজিয়ন। নেওয়া হবে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট এবং বি ই/ বি টেক পাশ প্রার্থীদের থেকে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের মোট আসন ২৫টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রিধারীধারী হলে আবেদন করতে পারবেন। মাসে ১৫,০০০ টাকা।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের মোট আসন ৩৮ টি। সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। মাসে ১২,০০০ টাকা।

সব ক্ষেত্রেই ৩১.১০.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে ডিগ্রি বা ডিপ্লোমার নম্বরের ভিত্তিতে। কোনও দরখাস্তের ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে https://www.aai.aero/ বা http://portal.mhrdnats.gov.in -এর মাধ্যমে ৩০ নভেম্বের মধ্যে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েব পোর্টালে (NATS/BOAT) নিজেদের রেজিস্টার করবেন। AAI, RHQ/WR -এ যদি কেউ ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করে থাকেন তাহলে এখন আর আবেদন করবেন না। কোনও কিছু বুঝে নেওয়া বা জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন ম আইডি -তে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment