সুন্দরবনের সুধন্যখালিতে বাঘ দেখল পর্যটকরা

Sunderbans Royal Bengal Tiger

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার সুন্দরবন ঘুরে দেখার সময় পর্যটকরা ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখতে পেলেন। স্থানীয় সূত্রের খবর, পর্যটকরা দেখেছেন- সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নদীর ধারে বনে বিশ্রাম নিছে। আবার কখনও নদীতে সাঁতার কাটতে দেখা গিয়েছে। বিকেলের দিকে বাঘটিকে সুন্দরবনের সুধন্যখালি ওয়াচ টাওয়ার এলাকায় দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটকরা ওয়াচ টাওয়ার এলাকায় বাঘটিকে দেখেছেন। উল্লেখ করা যায়, কিছুদিন আগে পিরখালি জঙ্গলের কাছে একটি বাঘকে নদীতে সাঁতার কাটতে দেখা গিয়েছিল। এরপর পর্যটকরা তিনটি বাঘকে একসঙ্গে দেখেছেন। আবারও দেখা মিলল সুন্দরবনের বাঘের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *