জেলায় শীতের আমেজ : কলকাতায় ঠান্ডাভাব কমেছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ শীতের পরিস্থিতি ভিন্ন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭-১৮ ডিগ্রি। তবে জেলাগুলিতে শীত তুলনামূলক বেশি বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় শীত এখন এইরকম চলবে। বেশ কয়েক দিন তাপমাত্রা খুব একটা বেশি বদলাবে না বলে মনে করা হচ্ছে। তবে ১০ ডিসেম্বরের পরে পারদ আবার নেমে আসবে বলে খবর। উত্তরে দুর্বল বাতাসের কারণে তাপমাত্রা বেড়েছে। ভোরে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। বাতাসে জলীয় বাষ্পের কারণে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে রাতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে।

