Swastha-BhavanGovernment Jobs Trending News 

১০৪ মেডিকেল অফিসার, স্টাফ নার্স ও ল্যাব টেকনিশিয়ান নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পুরো সময়ের মেডিকেল অফিসার (এফটিএমও), স্টাফ নার্স (এসএন) এবং ল্যাব টেকনিশিয়ান (এলটি) পদে মোট ১০৪ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আসানসোলের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ-এর অফিস। চুক্তিতে নিয়োগ হবে পশ্চিম বর্ধমানের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং দুর্গাপুর মিউনিসিপাল করপোরেশনে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ২০২১ সালের মার্চ পর্যন্ত। পরে প্রয়োজনে এবং প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে নবীকরণ হতে পারে। আগামী ১ বছরের মধ্যে যদি কোনও শূন্যস্থান সৃষ্ট হয় তাহলে সেই শূন্যপদ পূরণ করার জন্য একটি প্যানেল প্রস্তুত করা হবে।

পুরো সময়ের মেডিকেল অফিসার (এফটিএমও): শূন্যপদ ১০টি (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তফশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)। ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর অধীনে রেজিস্টার্ড হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অতিরিক্ত গুরুত্ব পাবেন। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৬৬ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে থোক ৬০,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে।

স্টাফ নার্স (এসএন): শূন্যপদ ৮৩টি (অসংরক্ষিত ৪৫, তপশিলি জাতি ১৯, তফশিলি উপজাতি ৫, ওবিসি-এ ৮, ওবিসি-বি ৬)। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কোর্স সম্পূর্ণ করে থাকলে অথবা বিএসসি নার্সিং কোর্স সম্পূর্ণ করা প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হলে এবং স্থানীয় ভাষায় সাবলীল হলে আবেদন করতে পারেন। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে।

ল্যাব টেকনিশিয়ান (এলটি): শূন্যপদ ১১টি (অসংরক্ষিত ৪৫, তপশিলি জাতি ৩, তফশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা ম্যাথামেটিক্স-সহ ১০+২ সিস্টেমে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা এ আই সি টি ই স্বীকৃত মেডিকেল টেকনোলজির ডিপ্লোমাধারী হলে এবং কম্পিউটার, এম এস অফিস, ইন্টারনেটের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার টেস্ট অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২২,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টেস্টের ভিত্তিতে।

দরখাস্তের ফি বাবদ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ১০০ (তফশিলি বা ওবিসি হলে ৫০) টাকা। ড্রাফট কাটবেন “DH&FWS Asansol A/C Main Samity” -এর অনুকূলে। ড্রাফটি প্রদেয় হতে হবে আসানসোলে।

দরখাস্ত করবেন অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২২ জানুয়ারির মধ্যে। দরখাস্ত সাবমিট করার পর প্রিন্ট নিয়ে নির্দিষ্ট জায়গায় সই করে, মূল ডিমান্ড ড্রাফটি-সহ স্পীড পোস্টে/ রেজিস্টার্ড পোস্টে/ ক্যুরিয়ারে পাঠাতে হবে এই ঠিকানায়: The CMOH Office, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305. পৌঁছনো চাই ২ ফেব্রুয়ারি, বিকেল ৫টার মধ্যে। দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে “Application for the post of ………, under NUHM” শূন্যস্থানে যে পদে আবেদন করছেন সেই পদের নাম লিখবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং DH&FWS/ASL/892.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment