Indian OilTrending News 

ইন্ডিয়ান অয়েলে ৪৩৩ অ্যাপ্রেন্টিস

মোট ১৪ টি ট্রেডে, ৪৩৩ আসনে, ট্রেড অ্যাপ্রেন্টিস (টেকনিক্যাল অ্যান্ড নন-টেকনিক্যাল), টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নর্দার্ন রিজিয়ন, মার্কেটিং ডিভিশনে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তর প্রদেশ, রাজস্থানে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩/ ১৯৯২ (সময়ে সময়ে সংশোধিত)–এর অধীনে।

ট্রেড অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ট্রেডে রেগুলার, ২ বছরের পুরো সময়ের এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাশ হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে রেগুলার, ৩ বছরের পুরো সময়ের এআইসিটিই/ ইউজিসি স্বীকৃত ডিপ্লোমাধারী হতে হবে। গ্র্যাজুয়েট (বিবিএ/ বিএ/ বি.কম./ বি.এসসি.) অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের রেগুলার, পুরো সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস – ডিইও (ফ্রেশার) ট্রেডের প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ (কিন্তু গ্র্যাজুয়েট নয়) হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস – ডিইও (স্কিল সার্টিফিকেট হোল্ডার) ট্রেডের প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ (কিন্তু গ্র্যাজুয়েট নয়) হতে হবে।

ট্রেনিংয়র সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১, দ্য অ্যাপ্রেন্টিসেস রুলস, ১৯৯২ এবং অন্যান্য সংশোধন/ নির্দেশিকা অনুযায়ী। আইন অনুযায়ী প্রযোজ্য ভাতা ছাড়াও বিবিধ খরচ বাবদ প্রতি মাসে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দেবে ২,৫০০ টাকা।

NAPS/ NATS পোর্টালে রেজিস্টার্ড প্রার্থীদের এবং বিজ্ঞপ্তির বিরুদ্ধে আবেদনকারীদের থেকে প্রার্থিবাছাই করা হবে। কোনও লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকার হবে না। আবেদনকারী প্রার্থীদের মেধাতালিকা প্রস্তুত করা হবে শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বরের শতাংশের হিসেবে।

ট্রেড অ্যাপ্রেন্টিস – আইটিআই এবং ট্রেড অ্যাপ্রেন্টিস – ডিইও প্রার্থীরা NAPS http://www.apprenticesindia.gov.in/ পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা NATS https://nats.education.gov.in/student_register.php পোর্টালে রেজিস্ট্রেশন করবেন।

আবেদন করবেন অনলাইনে ৬ সেপ্টেম্বরের মধ্যে। NAPS/ NATS পোর্টালে রেজিস্ট্রেশন করার পর www.iocl.com সাইটে গিয়ে আবেদন করতে হবে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং IOCL/MKTG/NR/APPR/2026-27/1. সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment