sbi 2Bank/Rail Government Jobs 

বিভিন্ন পদে আরও ১১৯ ভারতীয় স্টেট ব্যাঙ্কে নিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আরও বিভিন্ন পদে ১১৯ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে মুম্বাইয়ের কর্পোরেট সেন্টারে।

বিজ্ঞপ্তি নং: CRPD/SCO-WEALTH/2020-21/3 অনুযায়ী — মোট শূন্যপদ ৬৪টি। এরমধ্যে থেকে (১) হেড: শূন্যপদ ১টি, (২) সেন্ট্রাল রিসার্চ টিম: শূন্যপদ ১টি, (৩) সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট): শূন্যপদ ১টি, (৪) ইনভেস্টমেন্ট  অফিসার: শূন্যপদ ৯টি, (৫) প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার: শূন্যপদ ১টি, (৬) রিলেশনশিপ ম্যানেজার: শূন্যপদ ৪৮টি, (৭) রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড): শূন্যপদ ৩টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স — (১) হেড পদের ক্ষেত্রে: গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ১২ বছরের অভিজ্ঞতা থাকা চাই এবং যারমধ্যে ৮ বছর ওয়েলথ ম্যানেজমেন্টে অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। (২) সেন্ট্রাল রিসার্চ টিম পদের ক্ষেত্রে: স্ট্যাটিস্টিক্স/ ডেটা অ্যানালিসিসের এমবিএ বা পিজিডিএম বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। (৩) সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট) পদের ক্ষেত্রে: কমার্স/ ফিনান্স/ ইকোনমিক্স/ ম্যানেজমেন্ট/ ম্যাথমেটিক্স/ স্টাটিস্টিক্সের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। (৪) ইনভেস্টমেন্ট অফিসার পদের ক্ষেত্রে: গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এনআইএসএম/ সিডব্লুএম সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। সিএফপি থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। (৫) প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পদের ক্ষেত্রে: এমবিএ/ এমএমএস/ পিজিডিএম/ এম ই/ এম টেক বা বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। (৬) রিলেশনশিপ ম্যানেজার পদের ক্ষেত্রে: গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। (৭) রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) পদের ক্ষেত্রে: গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৮ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ১-৩-২০২০ তারিখের হিসেবে।

বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/4 অনুযায়ী — মোট শূন্যপদ ৭টি। এরমধ্যে থেকে ভাইস প্রেসিডেন্ট: শূন্যপদ ১টি, চিফ ম্যানেজার: শূন্যপদ ৩টি, ডেপুটি ম্যানেজার: শূন্যপদ ৩টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স — সিএ/ এমবিএ/ সিএমএ/ এসিএস অথবা ম্যানেজমেন্টের ২ বছরের পিজিডিএম বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ফিন্যান্সে স্পেশ্যালাইজেশন থাকলে অগ্রাধিকার। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদের ক্ষেত্রে ১২ বছরের, চিফ ম্যানেজার পদের ক্ষেত্রে ৮ বছরের এবং ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদের ক্ষেত্রে ৫০ বছরের মধ্যে, চিফ ম্যানেজার পদের ক্ষেত্রে ৪২ বছরের মধ্যে এবং ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি নং: CRPD/ SCO/ 2020-21/06 অনুযায়ী — ডেপুটি ম্যানেজার: মোট শূন্যপদ ৮টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সিআইএসএ পাশ করে থাকা আবশ্যিক। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/09 অনুযায়ী — মোট শূন্যপদ ২টি। এরমধ্যে থেকে (১) ব্যাঙ্কিং সুপারভাইজরি স্পেশ্যালিস্ট: শূন্যপদ ১টি। (২) ম্যানেজার- এনিটাইম চ্যানেল: শূন্যপদ ১টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স — (১) ব্যাঙ্কিং সুপারভাইজরি স্পেশ্যালিস্ট পদের ক্ষেত্রে: ব্যাঙ্কিং, ফিনান্স, ম্যানেজমেন্ট সংক্রান্ত গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ২৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩১-৩-২০২০ তারিখের হিসেবে ৬২ বছরের মধ্যে। (২) ম্যানেজার- এনিটাইম চ্যানেল পদের ক্ষেত্রে: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কম্পিউটার/ ইলেক্ট্রিক্যাল/ ইনফর্মেশন সায়েন্সের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা ২ বছরের পুরো সময়ের এমবিএ/ পিজিডিএম ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩১-৩-২০২০ তারিখের হিসেবে ৩৭ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি নং: CRPD/ SCO/ 2020-21/11 অনুযায়ী — মোট শূন্যপদ ৬টি। এরমধ্যে থেকে (১) সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল রিলেশনস): শূন্যপদ ২টি, (২) সিনিয়র এক্সিকিউটিভ (অ্যানালিটিক্স): শূন্যপদ ২টি, (৩) সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং): শূন্যপদ ২টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স — অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ডিজিটাল মার্কেটিংয়ের এমবিএ ডিগ্রিধারী হল ভাল। বয়স হতে হবে ৩১-৩-২০২০ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে। 

বিজ্ঞপ্তি নং: CRPD/SCO-STU/2020-21/17 অনুযায়ী — ফ্যাকাল্টি: মোট শূন্যপদ ৩টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ডোমেন বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ১-৪-২০২০ তারিখের হিসেবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/18 অনুযায়ী — মোট শূন্যপদ ৮টি। এরমধ্যে থেকে (১) প্রোডাক্ট ম্যানেজার: শূন্যপদ ৫টি, (২) ম্যানেজার (ডেটা অ্যানালিস্ট): শূন্যপদ ২টি, (৩) ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং): শূন্যপদ ১টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স — (১) প্রোডাক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্সের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে। (২) ম্যানেজার (ডেটা অ্যানালিস্ট) পদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্স/ ম্যাথমেটিক্স অথবা কম্পিউটার সায়েন্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৮ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ৪০ বছরের মধ্যে। (৩) ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) পদের ক্ষেত্রে মার্কেটিংয়ের এমবিএ/ পিজিডিএম/ পিজিডিবিএম/ এমএমএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি নং: CRPD/SCO/2020-21/19 অনুযায়ী — এসএমই ক্রেডিট অ্যানালিস্ট: মোট শূন্যপদ ২০টি। সিএ বা ফিনান্সের এমবিএ/ পিজিডিএম/ পিজিডিবিএম বা সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে।

প্রাথমিকভাবে দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ বাছাই প্রার্থীদের ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী প্রস্তুত রাখেন। পরে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: CRPD/SCO-WEALTH/2020-21/3 || CRPD/SCO/2020-21/4 || CRPD/ SCO/ 2020-21/06 || CRPD/SCO/2020-21/09 || CRPD/ SCO/ 2020-21/ 11 || CRPD/SCO-STU/2020-21/17 || CRPD/SCO/2020-21/18 || CRPD/SCO/2020-21/19 ||

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: CRPD/SCO-WEALTH/2020-21/3 || CRPD/SCO/2020-21/4 || CRPD/ SCO/ 2020-21/06 || CRPD/SCO/2020-21/09A || CRPD/SCO/2020-21/09 || CRPD/ SCO/ 2020-21/ 11 || CRPD/SCO-STU/2020-21/17 || CRPD/SCO/2020-21/18 || CRPD/SCO/2020-21/19 ||

Related posts

Leave a Comment