নাবার্ডের বার্ষিক রিপোর্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নাবার্ডের ঋণ। সূত্রের খবর, নাবার্ডের দেওয়া মোট ঋণের অঙ্ক ২০২০-২১ অর্থবর্ষে ২৫.২ শতাংশ বেড়ে ৬ লক্ষ কোটি টাকা হয়েছে। নাবার্ডের বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত অর্থবর্ষে তাদের আয় হয়েছে ৩৪,৬৭১.২ কোটি টাকা। এক্ষেত্রে আরও বলা হয়েছে, যা আগের অর্থবর্ষের চেয়ে ৬.১ শতাংশ বেশি। এ বিষয়ে আরও জানানো হয়, চলতি অর্থবর্ষে ১৬.৫ লক্ষ কোটি টাকা গ্রামীণ ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের সামনে।

