লিকুইড প্রপালশন সিস্টেমসে ১৫১ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ও ডিপ্লোমা ধারীদের থেকে ১৫১ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (এলপিএসসি), ত্রিবান্দম। অ্যাপ্রেন্টিসশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৩ -এর অধীনে ১ বছরের ট্রেনিং হবে এই ঠিকানায়: LPSC, Valiamala, Thiruvananthapuram, Kerala. ট্রেনিং সম্পূর্ণ হলে লিকুইড প্রোপালশন সিস্টেমস সেন্টার চাকরি দিতে বাধ্য থাকবে না বা প্রার্থীরাও চাকরির দাবি করতে পারবেন না।
যাঁরা আগে অ্যাপ্রেন্টিসশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৩ -এর অধীনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন বা যাঁদের ১ বছর/ তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা আছে তাঁরা আবেদনের যোগ্য নন।
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ট্রেনিং প্লেস ৭৩টি। ট্রেনিং হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, লাইব্রেরি সায়েন্স সহ ৮টি ডিসিপ্লিনে।
অন্তত ৬৫ শতাংশ নম্বর/ ৬.৮৪ সিজিপিএ নিয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে প্রথম শ্রেণির (ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে ৪/ ৩ বছরের) ডিগ্রিধারী হতে হবে। বয়স অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসের ট্রেনিং প্লেস ৭৮টি। ট্রেনিং হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সহ মোট ৭টি ডিসিপ্লিনে।
প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে কোনও স্টেট টেকনিক্যাল বোর্ড/ বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারী হতে হবে। বয়স হতে হবে অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে প্রথমে ডিগ্রি/ ডিপ্লোমায় পাওয়া নম্বরের ভিত্তিতে এবং পরে সার্টিফিকেট ভেরিফিকেশনের মাধ্যমে। সার্টিফিকেট ভেরিফিকেশন হবে অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। সেসময়ে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ প্রার্থীকেই বহন করতে হবে।
যাঁরা ন্যাশনাল ওয়েব পোর্টালে এনরোল্ড নন তাঁরা প্রথমে www.mhrdnats.gov.in সাইটে গিয়ে “এনরোল”-এ ক্লিক করে আবেদনের ফর্ম পূরণ করলে পাবেন একটি ছয় অঙ্কের ইউনিক এনরোলমেন্ট নম্বর। ১ দিন অপেক্ষা করবেন এনরোলমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপ্রোভালের জন্য। NATS portal -এ এনরোল করতে হবে ২০ জুলাইয়ের মধ্যে। এনরোল্ড হওয়ার পর লগইন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে ২৬ জুলাইয়ের মধ্যে। বাছাইদের তালিকা পাবেন ২ অগস্ট। রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট https://www.lpsc.gov.in/noticeresult.html
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
NATS portal -এ এনরোল করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

