উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

Entrepreneurship Development

স্বনির্ভর হওয়ার ভাবনা। নিজের পাশাপাশি অপরের পাশেও দাঁড়ানো। ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ । উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি। বাঁকুড়া জেলার সম্মিলনী কলেজে এমন একটি কর্মসূচির আয়োজন হয় । এই কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল-বর্তমান সময়ে যুব সমাজকে চাকরির পেছনে না দৌড়ে নতুন কিছু করার স্বপ্নে সামিল করা। উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয় । কর্মসূচির উদ্দেশ্য সফল করতে এগিয়ে আসেন আয়োজকরা।


শুধু নিজের জন্য চাকরি নয়,মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে কাজ করা। নিজের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই লক্ষ্য। একাধিক সফল ব্যবসায়ী ও উদ্যোক্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নিজ অভিজ্ঞতা, সফলতার গল্প এবং ব্যবসা-বাণিজ্য শুরু করার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। একটি সাধারণ ধারণা থেকে কি করে সফল ব্যবসায়িক পরিকল্পনায় রূপ দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলে। কীভাবে ঝুঁকি নিয়ে উদ্যোগ শুরু করতে হয় তা নিয়ে চর্চা চলে। ছোট পরিকল্পনা থেকে সেই উদ্যোগকে ক্রমশ বড় করে তোলা যায়, তা নিয়ে পড়ুয়াদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *