হর্টিকালচার বোর্ডে ২০ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি ডিরেক্টর, সিনিয়র হর্টিকালচার অফিসার ও হর্টিকালচার অফিসার পদে ২০ জনকে নিচ্ছে ন্যাশনাল হর্টিকালচার বোর্ডে।
ডেপুটি ডিরেক্টর: শূন্যপদ ৬টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।
সিনিয়র হর্টিকালচার অফিসার: শূন্যপদ ৬টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
হর্টিকালচার অফিসার: শূন্যপদ ৮টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.nhb.gov.in ওয়েবসাইটে। যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র পাঠাবেন ২৪ আগস্টের মধ্যে। এই ঠিকানায়: The Managing Director, National Horticulture Board, Plot No 85, Institutional Area, Sector-l 8, Gurugram-122015 (Haryana).আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

