bidhannagarMiscellaneous Trending News 

সল্টলেক বিডি ব্লকে বিধাননগর পৌর নিগমের শেষ বোর্ড মিটিং

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিধাননগর পৌর নিগমের চলমান বোর্ডের মেয়াদ পূর্ণ হওয়ার আগে শেষ বোর্ড মিটিং হল সল্টলেক বিডি ব্লকের একটি প্রেক্ষাগৃহে। সূত্রের খবর, এই বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ১৫ অক্টোবর। ওই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় সহ সকল এমআইসি এবং কাউন্সিলর ও পৌর আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ সরদার। তবে এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। আরও জানা যায়, অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি চেয়ারপার্সন অনিতা মন্ডল।

এবিষয়ে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, প্রচুর কাজ করতে পেরে কাউন্সিলররা খুশি। আরও কাজের সুযোগ রয়েছে। যেগুলো হয়নি সেগুলো হবে বলেও জানান মেয়র। পাশাপাশি রাস্তা হচ্ছে, পার্ক কিছু বাকি রয়েছে, লাইটের কাজ হওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। প্রতিটা কাউন্সিলর তাঁদের যা যা প্রয়োজন আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় তা দিতে সচেষ্ট হয়েছি। অন্যদিকে বিধাননগরের মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম মোটামুটি সেগুলো সম্পূর্ণ করতে পেরেছি। এদিন তিনি আরও জানান, বিধাননগর কর্পোরেশন একটা পরিবার। বাড়িতেও যেমন সবার সঙ্গে রাগ, মান-অভিমান হয়, তবে দিনের শেষে সবাই এক হয়ে চলার চেষ্টা করে।

Related posts

Leave a Comment