HEL apprenticeCentral Government Training 

হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে ২০৬ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ক্রাফটসম্যানশিপ ট্রেনিং স্কিমের অধীনে ২০৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডে।

ট্রেড অনুযায়ী আসন সংখ্যা– ইলেক্ট্রিশিয়ান: আসন ২০টি। ফিটার: আসন ৪০টি। মেশিনিস্ট: আসন ১৬টি। ওয়েল্ডার: আসন ৪০টি। কোপা: আসন ৪৮টি। সিউইং টেকনোলজি (টেলারিং): আসন ৪২টি।

মাধ্যমিক পাশ প্রার্থীরা ওয়েল্ডার এবং সিউইং টেকনোলজি (টেলারিং) ছাড়া বাকি সব ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওয়েল্ডার/ সিউইং টেকনোলজি (টেলারিং) ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

বয়স হতে হবে ৩১-৭-২০২১ তারিখের হিসেবে ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ইলেক্ট্রিশিয়ান/ ফিটার/ মেশিনিস্ট ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন।

প্রার্থীবাছাই হবে ওপেন রাউন্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে। কাউন্সেলিং হবে ৭ থেকে ৯ সেপ্টেম্বর। এই দিন সকাল ৯টা থেকে ১২টার মধ্যে প্রার্থীকে উপস্থিত থাকতে হবে এই ঠিকানায়: HTI (HEC Training Institute), Plant Plaza Road, Ranchi- 4, Jharkhand). বাছাই হলে যাবতীয় এডমিশন ফি জমা করতে হবে। এছাড়া ৫ কপি পাসপোর্ট মাপের ছবি সহ যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন http://www.hecltd.com ওয়েবসাইটে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। ড্রাফটি কাটবেন “HEAVY ENGINEERING CORPORATION LIMITED”-এর অনুকূলে। যেন তা রাঁচিতে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় প্রমাণপত্রের সঙ্গে আবেদনপত্র স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টে পাঠাবেন বা হাতে-হাতে জমা করবেন ৩১ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়: Principal, HEC Training Institute (HTI), Plant Plaza Road, Dhurwa, Ranchi-834004 (Jharkhand). এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: HEC/HTI /CTS/2021-468. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
ফি চালান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment