হৃদপিণ্ডের সাথে ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ রাখে আখরোট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সমস্তরকমের ড্রাই ফ্রুট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী হিসাবে বিবেচিত হয় তবে তাদের মধ্যে আখরোট সর্বোত্তম। আখরোট স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। একে মস্তিষ্কের খাদ্যও বলা হয়ে তাকে। আখরোটে উপস্থিত আলফা লিওনোলিক এসিড শরীরে রক্ত জমাট বাঁধা থেকে বাঁচায়। এটি হৃদরোগের ঝুঁকিও হ্রাস করে। যাঁদের যে কোনও ধরণের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এটি খুব উপকারী। একটি গবেষণা অনুসারে, মহিলারা যারা সপ্তাহে দুবার ২৮ টি আখরোট খান, তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২৪% কমে যায়।
দিনে ২ বা ৩ টি আখরোট খাওয়া যথেষ্ট। আখরোট ভিটামিনের পাশাপাশি প্রোটিন এবং খনিজ সমৃদ্ধ। আখরোটে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টগুলির মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাত হওয়ার ঝুঁকি কমাতেও সহায়তা করে। এতে মাইক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামও থাকে। ওজন হ্রাস করার পাশাপাশি এটি অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যেপূর্ণ। শীতের মৌসুমে চুল শুকনো হওয়ার সমস্যাও বেড়ে যায়। এক্ষেত্রে আখরোটের তেল চুলের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিকাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ দ্বারা প্রকাশিত গবেষণা অনুসারে, আখরোটের তেল গরম করে তাতে কর্পূর এবং নিম পাতা মিশ্রিত করে নিয়মিত ম্যাসাজ করলে দীর্ঘস্থায়ী খুশকি থেকে মুক্তি পাওয়া যায়।

