ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা চালু হবে
ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা চালু হবে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ফের চালু হচ্ছে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা। করোনা ভাইরাসের নয়া স্ট্রেইনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা। সূত্রের খবর, আগামী ৮ জানুয়ারি থেকে ফের ভারত-ব্রিটেনের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হচ্ছে। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত দু’দেশের মধ্যে সপ্তাহে ১৫টি করে উড়ান চলাচল করবে। এক্ষেত্রে জানা গিয়েছে, কেবলমাত্র দিল্লি, বেঙ্গালুর, মুম্বাই ও হায়দ্রাবাদ থেকেই এই বিমানগুলি যাতায়াত শুরু করবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশিকা জারি হবে বলে জানা যায়। উল্লেখ্য, নতুন স্ট্রেইন সংক্রমণের আরও চারটি ঘটনা ভারতে চিহ্নিত হয়েছে। এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানা গিয়েছে।

