কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জন্ম-সংখ্যায় শীর্ষে। সূত্রের খবর, নতুন বছরের প্রথম দিনে ভারতে প্রায় ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে। এই তথ্য সামনে এনেছে ইউনিসেফ। সূত্রের আরও খবর, এই বিষয়ে শীর্ষে রয়েছে ভারত। তবে গত বছরের প্রথম দিনের তুলনায় সেই সংখ্যা ৭৩৯০ কম। আবার দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ওই দেশে বছরের প্রথম দিনে জন্মের সংখ্যা ৩৫৬১৫। ইউনিসেফের হিসেব অনুযায়ী আরও জানা যায়, এই দিনে গোটা বিশ্বে জন্মের সংখ্যা ৩,৭১,৫০৪ জন।
জন্ম-সংখ্যার শীর্ষে ভারত : ইউনিসেফ

