ব্যর্থতা থেকেই মানুষের শিক্ষা

Human learning from failure

মানুষ চায় জয়ী হতে। পরাজয়ের ভয় করবেন না। তাহলেই আপনাকে দুর্বল করে তুলবে। সফল হতে হবে এই ভাবনা রেখে চলতে হবে। জীবনে হোঁচট খেতে হয়। ব্যর্থতা থেকে মানুষ শিক্ষা লাভ করে থাকে। মানুষ নিজেকে নিচু থেকে উপরে তোলে। তাই হেরে গিয়েও উঠে দাঁড়াতে হয়। ব্যর্থতার গ্লানি সরিয়ে হাসতে পারাই প্রকৃত জয়। মানুষই ইতিহাস রচনা করে। জীবনে সাফল্য অর্জন করতে হবে এই ভাবনা মনে রেখে চলা প্রয়োজন। চাকরি, ব্যবসা জীবনে যাই করুন না কেন লক্ষ্য সামনে রেখে চলা দরকার। সম্পর্কের ক্ষেত্রে ভাঙন আসতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে ধ্বস নামতে পারে। জীবনে চলার পথে ব্যর্থতা আসাটাই স্বাভাবিক। ব্যর্থতা গভীর করে তোলে চিন্তা-ভাবনাকে। ব্যর্থতা জীবনেরই অংশ। মনে রাখবেন, বীজ মাটি ফুঁড়ে উঠে। তা থেকেই ফুল-ফল হয়। তাই সাফল্য পেতে জীবনে দৃঢ় সিদ্ধান্ত নিয়েই চলা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *