বর্ষাকালে গাছের পরিচর্যা

Care of trees during the rainy season

বৃষ্টির জল গাছের জন্য উপকারী, অনেক পুষ্টি সমৃদ্ধ। এর থেকে গাছ পায় নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, সালফেট ও নাইট্রেট আয়ন। লক্ষ্য করে দেখবেন, বর্ষাকালে সব গাছের পাতাগুলো সজীব হয়ে যায়। বর্ষাকালে অতিবৃষ্টি হলে অনেক গাছ মরেও যায়। এটা বর্ষাকালে গাছের ক্ষতিকর দিক। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো জানতে হবে তা হল – বর্ষাকালে অতিবৃষ্টি হলে ক্যাকটাস জাতীয় গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে বর্ষার সময় খোলা আকাশের নিচে টবের গাছ না রাখাই ভালো। এই জাতীয় গাছ ছায়ার মধ্যে বা ঘরের মধ্যে রাখলে ভালো হয়। অন্যদিকে টবের জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিকমতো করতে হবে। ঘরোয়া গাছের জন্য যে সব টব বা পাত্র বাছাই করবেন তা যেন জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে। আবার বৃষ্টির পর যে সব টব বা পাত্রে জল জমা থাকে সেগুলি কাত করে জল ফেলে দেওয়া দরকার। যদি মাটি না শুকায় তাহলে একটু খুচিয়ে দিলে ভালো হয়। তাহলে সম্পূর্ণ মাটি শুকিয়ে যাবে গাছ তাজা থাকবে। অনেকের মনে একটি প্রশ্ন থাকে, বর্ষা মরশুমে গাছে কি জল দেওয়া উচিত? এই প্রশ্নের সরাসরি উত্তর হল, না। বর্ষাকালে গাছের মাটি না শুকালে জল দেওয়া উচিত নয়। গাছের পরিচর্যা করুন। গাছের যত্ন নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *