স্বাস্থ্য সচেতনতায় রামকৃষ্ণ মঠ

Neora Math

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রামকৃষ্ণ মঠের স্বাস্থ্য ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ভাঙ্গড়ের নেওরা রামকৃষ্ণ মঠ এই শিবিরের আয়োজন করে। আয়োজক সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক ক্ষেত্রে কিছু ভুল ধারণার বশবর্তীও হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ওই শিবিরে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ভুল ধারণা এবং বিভ্রান্তি দূর করেন চিকিৎসকরা। পাশাপাশি চর্মরোগ ও শিশুরোগ সংক্রান্ত চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গড় ১-এর বিডিও সৌগত পাত্র, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দিব্যরূপানন্দ মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের বই বিতরণও করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *