বারাসাতে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বারাসাতের জেলাশাসক দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সূত্রের খবর, আজ বারাসাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ব্লক থেকে কর্মী সমর্থকরা এই বিক্ষোভ সমাবেশে হাজির হন। উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পুর প্রশাসক সুনীল মুখ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দও।
এদিন সুনীলবাবু অভিযোগ করে জানিয়েছেন, কেন্দ্রের সরকার অনৈতিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত অনুদান বন্ধ করার চক্রান্ত করছে। পাশাপাশি বিজেপি অনৈতিক ও অ-মূলকভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার চেষ্টা করছে, যা আদপে সম্ভব নয়।

