কয়েক হাজার আসনে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স ভর্তি নিচ্ছে

voclet

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিকগুলিতে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ডিপ্লোমা কোর্স ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স (জেক্সপো-২০২১) এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমা (ল্যাটারাল এন্ট্রি) কোর্সে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স (ভোকলেট-২০২১) পরীক্ষার দরখাস্ত নিচ্ছে।

ইংরেজি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স/ সায়েন্স/ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মূল বিষয় হিসেবে অন্তত ৩৫ শতাংশ (ঐচ্ছিক বিষয় ছাড়া) নম্বর নিয়ে মাধ্যমিক পাশ প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স (জেক্সপো-২০২১) পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। এবছরের চূড়ান্ত বর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীরা ওপরে বলা ৩টি অন্যতম বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকলেও আবেদনের যোগ্য। জন্মতারিখ হতে হবে ১-৭-২০০৬ তারিখের আগে। এই পরীক্ষার জন্য বয়সের কোনও উর্ধ্বসীমা নেই।

জেক্সপো ও ভোকলেট পরীক্ষা

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অধীনস্থ (১০+২) পদ্ধতিতে ভোকেশনাল শাখার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ের উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স (ভোকলেট-২০২১) পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারেন। এছাড়া মাধ্যমিক পাশ প্রার্থীরা ২ বছরের আইটিআই সার্টিফিকেটধারী হলেও আবেদনের যোগ্য অথবা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স/ বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরাও আবেদন করতে পারেন অথবা ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বিজ্ঞান শাখার উচ্চ্যমাধ্যমিক পাশ প্রার্থীরাও যোগ্য। অথবা টেকনিক্যাল ভোকেশনাল বিষয় নিয়ে বিজ্ঞান শাখার উচ্চ্যমাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য। এছাড়া ওপরে সব যোগ্যতার চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারেন। এই পরীক্ষার ক্ষেত্রে বয়সের কোনও বাধ্যবাধকতা নেই।

উভয় ক্ষেত্রেই প্রার্থীবাছাই করবে ২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স (জেক্সপো ও ভোকলেট) পরীক্ষার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। পরীক্ষা হবে রাজ্যের বিভিন্ন জেলা বা জোনে। পরীক্ষার অ্যাডমিট কার্ড নিচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

আবেদন করবেন অনলাইনে https://webscte.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ জুনের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪৫০ (কন্যাশ্রী প্রার্থীদের ক্ষেত্রে ২২৫) টাকা। ফি জমা করবেন অনলাইনে। ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। JEXPO ।। VOCLET ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *