Chield EducationMiscellaneous 

পরিযায়ী শ্রমিক সন্তানদের স্কুলে ভর্তির উদ্যোগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের সমগ্র শিক্ষা মিশন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি করানোর জন্য শিক্ষা আধিকারিকদের বিশেষ উদ্যোগ নিতে বলেছেন। একটি বিজ্ঞপ্তি জারি করে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ৬ থেকে ১৪ বছরের সন্তানরা কেউ স্কুলে ভর্তি থেকে বঞ্চিত না হয় তা দেখতে হবে। পাশাপাশি পাঠ্যবই-সহ পড়াশোনার সব ধরনের সুযোগ যাতে পায় সে ব্যাপারে জেলার স্কুল পরিদর্শক-সহ আধিকারিকদের বিশেষ নজর দিতে হবে। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের সন্তানদের তাঁদের বাড়ির নিকটবর্তী স্কুলে ভর্তি করতে হবে, এমনটাও জানিয়েছে সমগ্র শিক্ষা মিশন।

Related posts

Leave a Comment