বেশ কিছু সেমি স্কিল্ড ও আনস্কিল্ড কর্মী নিচ্ছে সি সি আই লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সেমি স্কিল্ড ও আনস্কিল্ড কর্মী পদে বেশ কিছু লোক নিচ্ছে দ্য কটন কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে অস্থায়ী কর্মী হিসেবে দৈনিক বেতনে। কাজ করতে হবে তেলেঙ্গানার যে কোনও অংশে।
সেমি স্কিল্ড: শূন্যপদ প্রয়োজন অনুযায়ী। দশম শ্রেণি/ সমতুল পাশ প্রার্থীরা ২১ বছরের মধ্যে বয়স হলে দরখাস্তের ফর্ম পূরণ করে নিয়ে সাক্ষাৎকারে যেতে পারেন।
আনস্কিল্ড: শূন্যপদ প্রয়োজন অনুযায়ী। অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা ২১ বছরের মধ্যে বয়স হলে দরখাস্তের ফর্ম পূরণ করে নিয়ে সাক্ষাৎকারে যেতে পারেন। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সময় যাতায়াতের খরচ পাবেন না।
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন www.cotcorp.org.in ওয়েবসাইট থেকে। সাক্ষাৎকার (ওয়াক ইন ইন্টারভিউ) হবে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাক্ষাৎকারের সময় সঙ্গে নিয়ে যাবেন জন্ম-তারিখের প্রমাণপত্র ও অষ্টম/ দশম শ্রেণির মার্কশিটের স্বপ্রত্যয়িত জেরক্স আর এসবের মূলগুলি, আধার কার্ড, নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা পাসপোর্ট মাপের ছবি সাঁটা এবং নিজের সই করা দরখাস্তের ফর্ম।
Warangal Urban & Warangal Rural, Mahabubabad -এর ফ্যাকটরিতে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Shri. K.Srinivasa Rao, Sr.CO Chairman. The CCI Ltd., C/o AMC Enumamula, Warangal
(T.S) Pin code – 506006. ফোন: 9494240229.
Jangaon -এর ফ্যাকটরিতে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Shri. K.Tirumala Rao, Sr.CO Chairman. The CCI Ltd., C/o Abdulla, Teachers Colony, Backside of prision institute, Jangaon. Pin code -506167 ফোন: 9441082744.
Khammam, Bhadradri Kothagudem, Suryapet -এর ফ্যাকটরিতে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Shri. O.P. Baghel, Sr.CO Chairman. The CCI Ltd., C/o AMC Sundaraiah nagar, Khammam 3 Town, Khammam,T.S. pincode – 507003. ফোন: 9437201950.
Karimnagar, Siricilla, Jagitiyal -এর ফ্যাকটরিতে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Shri. Sanjay Kumar Dole, Sr.CO, Chairman. The CCI Ltd., C/o AMC Market Yard, Karimnagar, (T.S) Pincode – 505001. ফোন: 7972947457.
Siddipet, Medak, Sangareddy -এর ফ্যাকটরিতে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Shri. Sanjay M.Khodke, CO, Chairman. The CCI Ltd., C/o Near H.P Petrol Bunk, Velikatta Village, Kondapaka Mandal, Siddipet. Pincode – 502277. ফোন: 9960916704.
Mulugu, Bhupalapalli, Peddapalli -এর ফ্যাকটরিতে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ হবে এই ঠিকানায়: Shri.B.H.Nimje, Sr.CO, Chairman. House no.4-96, Main Road, Chityal. PIncode – 506356. ফোন: 9490916779.
বাছাই হলে তা প্রার্থীদের জানানো হবে দরখাস্ত উল্লিখিত ই-মেলের মাধ্যমে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ও অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

