lockdown and wb Miscellaneous Trending News 

দেখে নিন নয়া বিধিনিষেধে কিছু ক্ষেত্রে ছাড় রাজ্যে

নয়া বিধিনিষেধ রাজ্যে। আজ থেকে তা কার্যকর হচ্ছে বলে খবর। দোকান-রেস্তোরাঁর ক্ষেত্রে নয়া নিয়ম। পাশাপাশি বাড়ছে ব্যাঙ্কের সময়-সীমাও। সূত্রের খবর,বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। দোকান, রেস্তোরাঁ ও শপিং মল খুলে রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ এখন অনেকটাই কম। তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবেই বিধি-নিষেধের বর্ধিত সময়-সীমায় বেশ কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার।

Read More
joint and letter for rail Miscellaneous Trending News 

জয়েন্টের দিন পরীক্ষার্থীদের জন্য রেলকে চিঠি

১৭ জুলাই জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এবার রেলকে চিঠি দিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে,জয়েন্টের দিন পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশাল ট্রেনে। সূত্রের খবর,পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলকে এ বিষয়ে চিঠি দিয়েছে রাজ্য পরিবহণ দফতর।

Read More
sundarban and trees Miscellaneous Trending News 

সুন্দরবন উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ লাগানোর তৎপরতা

সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল সমূহে ৫ কোটিরও বেশি ম্যানগ্রোভ লাগানোর তৎপরতা শুরু করেছে রাজ্যের বন দফতর। দক্ষিণ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ৯৪ হেক্টর খাস জমিও বরাদ্দ করা হয়েছে।

Read More
durgapuja and guide Miscellaneous Trending News 

দেখে নিন ফোরাম ফর দুর্গোৎসবের একগুচ্ছ পুজো গাইডলাইন

করোনা বিধি মেনেই হবে দুর্গাপুজো। কলকাতার জন্য দুর্গাপুজোর গাইডলাইন দিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। করোনা বিধি মেনে পুজো করতে নির্দেশ । এই গাইডলাইনে বিশেষ জোর দেওয়া হয়েছে টিকাকরণেও।

Read More
self help group and wb Miscellaneous Trending News 

রাজ্যে নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির প্রচেষ্টা

নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির প্রচেষ্টা রাজ্যে। নবান্ন সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর,রাজ্যে আরও সওয়া ২ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ভার্চুয়াল বৈঠক করে জেলাশাসকদের এই নির্দেশ দিয়েছেন।

Read More
hs and result Miscellaneous Trending News 

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ২২ জুলাই

গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। বিকল্প পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে এবার ফল বের হচ্ছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা সব মিলিয়ে সাড়ে ৮ লক্ষের কাছাকাছি।

Read More
net and exam Miscellaneous Trending News 

নিট পরীক্ষার দিন ঘোষণা-১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা

ঘোষিত হয়েছে নিট পরীক্ষার দিন। কাল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। দেশজুড়ে নিট পরীক্ষার দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আগামীকাল ১৩ জুলাই বিকেল ৫টা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হবে।
এক্ষেত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর হবে পরীক্ষা । ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইট https://ntaneet.nic.in এ রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা আবহে বিধি-নিষেধ মেনে পরীক্ষা নেওয়া হবে।

Read More