১৮০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৬৬ আসনে গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ১৪ আসনে আইটিআই অ্যাপ্রেন্টিস নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
গ্রাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: নেওয়া হবে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল, এরোনটিক্স/ এরোস্পেস এবং ফায়ার সার্ভিস ট্রেডে। ২০১৮ সাল বা তার পরে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, নর্দার্ন রিজিয়নের এমন ভারতীয় প্রার্থীরা, ২৬ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের রেগুলারে সংশ্লিষ্ট স্ট্রিমের ৪ বছরের পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বা ডিপ্লোমাধারী হতে হবে। কোর্সগুলি এআইসিটিই, ভারত সরকার স্বীকৃত হতে হবে। ট্রেনিং শেষে চাকরি দিতে এএআই বাধ্য নয়।
আইটিআই অ্যাপ্রেন্টিস: নেওয়া হবে কোপা, স্টোনোগ্রাফার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিনান্স এবং ইলেক্ট্রনিক্স ট্রেডে। এআইসিটিই, ভারত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই/ এনসিভিটি সার্টিফিকেটধারী হতে হবে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে।
অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে সব ক্ষেত্রেই ১ বছরের ট্রেনিং হবে বিভিন্ন এয়ারপোর্টে/ এস্টাব্লিশমেন্টে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা। অন্যদিকে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড মাসে ১২,০০০ টাকা। আর আইটিআই অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড মসে ৯,০০০ টাকা। যাঁরা আগে ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না।
সব ক্ষেত্রেই প্রাথমিক প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে। চূড়ান্ত বাছাই হবে ইন্টারভিউ/ প্রমাণপত্র যাচাই এবং যোগদানের সময় মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেটের ভিত্তিতে। প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ/ প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। এর খবর পাঠানো হবে প্রার্থীর রেজিস্টার্ড ই-মেল আইডিতে।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না। তবে যাতায়াতের খরচ পাবেন না।
গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের জন্য BOAT -র ওয়েব পোর্টাল (www.mhrdnats.gov.in) -এ Airports Authority of India – RHQ NR, New Delhi খুঁজে নিয়ে এর মাধ্যমে, ২৪ জানুয়ারির মধ্যে। আবেদন করা সফল হলে “Successfully applied for the training position. Based on
availability, you will be contacted by the establishment” বার্তাটি দেখতে পাবেন। সবার প্রথমে অবশ্যই সংশ্লিষ্ট (NATS) পোর্টালে নিজেকে রেজিস্টার করবেন। বিওএটি/ পোর্টাল www.mhrdnats.gov.in সংক্রান্ত কোনও জিজ্ঞাস্য থাকলে বিভিন্ন রিজিয়নের ছাত্ররা নীচে বলা সংশ্লিষ্ট ই-মেল আইডি/ ফোন নম্বরে মেল বা ফোন করতে পারেন।
ক) Northern Region ই-মেলl: admin@boatnr.org, info@boatnr.org Phone 0512- 2584056/2584057/2580349.
খ) Southern Region ই-মেল: studentquery@boat-srp.com ফোন: +91-44-22542235/22542236 Ext: 248, 243 Toll Free Help Line (Portal): 18004252239 গ) Western Region ই-মেল: natscounselling.boatwr@gmail.com Phone: +91-22-24055635/24053682 Toll Free: 1800-222-060 (কেবল ছাত্রদের জন্য) ঘ) Eastern Region ইমেল: in@bopter.gov.in Phone: +91-33-23370750/23370751.
আইটিআই অ্যাপ্রেন্টিসরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় আবেদন করার আগে সংশ্লিষ্ট (RDAT) পোর্টালে নিজেদেরকে রেজিস্টার করবেন। কোনও জিজ্ঞাস্য থাকলে ই-মেল করতে পারেন apprenticeship@nsdcindia.org আইডিতে বা লগ অন করতে পারেন www.apprenticeshipindia.org ওয়েবসাইটে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: https://www.aai.aero/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || গ্র্যাজুয়েট || আইটিআই ||

