Annapurna YojanaTrending News 

অন্নপূর্ণা যোজনা

উপভোক্তার স্ট্যাটাস জানার জন্য গত ২০ আগস্ট থেকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল খুলে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, যাঁদের আপাতত বাদ দেওয়া হয়েছে, তাঁদের নামের পাশে কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সেই কারণ দেখিয়ে আবারও ক্লেইম ও অবজেকশন করার সুযোগ থাকবে । অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে অনেকেই লক্ষ্য করে দেখছেন, “আন্ডার প্রসেস” (Under Process) লেখা। সেক্ষেত্রে কোনও ক্লেইম বা অবজ়েকশনের অপশন দেখানো হচ্ছে না। অন্যদিকে আবার কারও কারও নামের পাশে লেখা থাকছে “ফারদার ভেরিফিকেশন” (Further Verification)।এক্ষেত্রে যাঁদের স্ট্যাটাস “আন্ডার প্রসেস”, বা “ফারদার ভেরিফিকেশন” বা “মে বি রিজেক্টেড” দেখাচেছ তাঁরা কী করবেন?সেই নিয়ে অনেক প্রশ্নও থাকছে উপভোক্তাদের মনে। টাকা পাওয়া নিয়ে তাঁদের মনে সংশয় থাকছে। খেয়াল করুন সরকারি বিজ্ঞপ্তি। স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখলে কী করবেন ভেবে উঠতে পারছেন না। বিভ্রান্তি দূর করার জন্য অন্নপূর্ণা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যাঁদের আন্ডার প্রসেস দেখানো হচ্ছে, তাঁদের কিছুই করার দরকার নাই। সেই সব উপভোক্তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই । এক্ষেত্রে অভিযোগও করতে হবে না। অপেক্ষা করতে হবে। স্ট্যাটাস “ফার্দার ভেরিফিকেশন” থাকলে কী করবেন? “ফার্দার ভেরিফিকেশন”, “রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশন” প্রভৃতি উল্লেখ থাকলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করতে হবে। ‘Further Verification’, ‘Rejected’, ‘May Be Further Verification’ অথবা একই ধরনের কোনও স্ট্যাটাস দেখা গেলে সংশ্লিষ্ট আবেদনকারী-কে পোর্টালে গিয়ে Claim করতে পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীরা প্রথমে নিজের স্ট্যাটাসটি ভালো করে দেখবেন। কেবলমাত্র ‘Under Process’ লেখা থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে না। যাচাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। তা না হলে ক্লেইম করতে পারেন। এই লিঙ্কে গিয়ে Claim করবেন https://socialregistry.wb.gov.in/citizen

Related posts

Leave a Comment