NMDC Steel LimitedTrending News 

এনএমডিসি স্টিল লিমিটেডে নিয়োগ

এনএমডিসি স্টিল লিমিটেডে ১০২ এক্সিকিউটিভ ট্রেনি এক্সিকিউটিভ ট্রেনি পদে ১০২ জনকে নিচ্ছে এনএমডিসি স্টিল লিমিটেডে (এনএসএল)। এটি ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের পরিচালনাধীন একটি সংস্থা।


নীচে বলা ১০টি পদ বা ডিসিপ্লিনে। শূন্যপদের সংখ্যা কমতে বা বাড়তে পারে। এক্সিকিউটিভ ট্রেনির শূন্যপদ:- মেকানিক্যালে ৫১টি, ইলেক্ট্রিক্যাল ২২টি, সেরামিক্সে ৩টি, কেমিক্যালে ৪টি, সিভিলে ৩টি, কম্পিউটার অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজিতে ৪টি, ফিনান্সে ৭টি, হিউম্যান রিসোর্সেসে ৩টি, ইনসট্রুমেন্টেশনে ২টি, মেটালার্জিতে ৩টি।

পদ অনুযায়ী প্রার্থীদের গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। বয়সের ছাড় রয়েছে। এক্সিকিউটিভ ট্রেনি পদে প্রথম ৬ মাসের ট্রেনিংয়ের সময় বেসিক পে ৫০,০০০ টাকা। সঙ্গে কোম্পানির নিয়ম অনুযায়ী ভাতা। সফল ট্রেনিং শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদাধিকারী হলে তখন মাইনে হবে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। বেসিক পে ৬০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং পরবর্তীতে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ/ বিভাগীয় প্রার্থীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে https://www.nsltd.in/ ওয়েবসাইটের কেরিয়ারস পেজে গিয়ে, ১১ আগস্ট রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে। হেল্পলাইন ই-মেইল আইডি: মধ্যে epostnmdc@gmail.com নিয়োগ বিজ্ঞপ্তি নং 05/2026. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment